FOMO-র ফাঁদ থেকে বাঁচার উপায় | শেষ পর্ব

এই পুরো সিরিজে আমরা জানার চেষ্টা করেছি,
– FOMO আসলে কী।
– কিভাবে এটা আমাদের সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে।
– কিভাবে সোশ্যাল মিডিয়া, মার্কেটিং আর ট্রেন্ড আমাদের মনকে প্রভাবিত করে।
– এবং কিভাবে এটা সময়, অর্থ, সম্পর্ক ও মানসিক শান্তি নষ্ট করে।
আজ শেষ পর্বে কথা বলবো, FOMO থেকে বাঁচার সবচেয়ে শক্তিশালী উপায় নিয়ে।
❝ আবেগের বদলে যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিতে শেখা। ❞
কারণ,যেসব মানুষ বেশি আবেগ দিয়ে সিদ্ধান্ত নেয়,
তাদেরই FOMO সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ করে।
অপ্রয়োজনীয় কেনাকাটা,ধার করে লাইফস্টাইল মেইনটেইন করা,ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় পড়ে থাকা,বারবার ফোন চেক করা,পোস্ট দিয়ে লাইক-কমেন্টের অপেক্ষায় থাকা,এসবের বেশিরভাগই বাস্তব প্রয়োজন থেকে না,আবেগ থেকে আসে।
বাস্তবতা হলো, এই কাজগুলোর অধিকাংশই আমাদের জীবনে দীর্ঘমেয়াদে কোনও ভ্যালু যোগ করে না।
অনেক সময় আপনার গুরুত্বপূর্ণ কাজ আছে, পড়াশোনা আছে,স্কিল ডেভেলপ করার সুযোগ আছে,
তবুও আপনি “আরেকটা এপিসোড” দেখতে বসে গেলেন।
তারপর আরেকটা।আরেকটা।
কারণ গল্প, সিরিজ, সিনেমা, সবকিছুই মানুষের কৌতূহল আর আবেগকে কেন্দ্র করেই তৈরি করা হয়।
দ্যা ভিঞ্চি কোড খ্যাত লেখক একবার তাঁর রাইটিং ক্লাসে বলেছিলেন,একজন লেখকের কাজ হলো,
পাঠকের মনে প্রশ্ন তৈরি করা।এবং তাকে এমন অনুভূতি দেয়া,যেন পরের পৃষ্ঠা উল্টালেই সে উত্তর পেয়ে যাবে।
তারপর একটা প্রশ্নের উত্তর দিয়ে আবার নতুন প্রশ্ন তৈরি করা।
এবং সত্যি বলতে, শুধু গল্পের বই না,টিভি সিরিজ, সিনেমা,ইউটিউব ভিডিও,রিলস,এমনকি সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদমও একইভাবে কাজ করে।
একটু খেয়াল করুন,একটা দৃশ্য শেষ হলো,আর আপনার মাথায় প্রশ্ন তৈরি হলো –
– “আসল অপরাধী কে?”
– “বাক্সটার ভেতরে কী আছে?”
– “এরপর কী হবে?”
– “শেষ পর্যন্ত ওরা বাঁচবে তো?”
এই প্রশ্নগুলোই আপনাকে পরের দৃশ্যে নিয়ে যায়।আর পরের দৃশ্য থেকে পরের পর্বে।এভাবেই মানুষের কৌতূহলকে ব্যবহার করে তার মনোযোগ আটকে রাখা হয়।
শুধু সিনেমা না, মার্কেটিংও একই কাজ করে।
“-;শেষ সুযোগ!”
– “এখন না কিনলে মিস করবেন!”
– “সবাই এটা ব্যবহার করছে!”
এগুলো সরাসরি আপনার যুক্তিকে না,আপনার আবেগকে টার্গেট করে।
কারণ আবেগের মুহূর্তে মানুষ দ্রুত সিদ্ধান্ত নেয়।
আর যুক্তি দিয়ে চিন্তা করলে মানুষ থেমে যায়।
এই কারণেই, FOMO থেকে বাঁচতে হলে প্রতিটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে নিজেকে কয়েকটা প্রশ্ন করতে হবে —
❝ এটা কি আমার সত্যিই প্রয়োজন? ❞
❝ নাকি আমি শুধু মুহূর্তের আবেগে সিদ্ধান্ত নিচ্ছি? ❞
❝ এটা কি আমার ভবিষ্যতে ভ্যালু যোগ করবে? ❞
❝ নাকি সাময়িক উত্তেজনা দেবে? ❞
এই ছোট ছোট প্রশ্নই অনেক বড় ভুল থেকে মানুষকে বাঁচাতে পারে।মনে রাখবেন, সব অনুভূতি সত্য না।
সব ইচ্ছাও প্রয়োজন না।
অনেক সময় সবচেয়ে ভালো সিদ্ধান্তটা হয়, তাৎক্ষণিক আনন্দকে “না” বলতে পারা।
কারণ,যে মানুষ নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না,পৃথিবী খুব সহজেই তাকে নিয়ন্ত্রণ করে।
আর যে মানুষ যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিতে শেখে, তাকে মার্কেটিং,ট্রেন্ড,সোশ্যাল মিডিয়া,বা মানুষের চাপ,খুব সহজে প্রভাবিত করতে পারে না।
এই সিরিজের মূল কথা একটাই,❝ FOMO থেকে পুরোপুরি মুক্ত হওয়া হয়তো সম্ভব না,কিন্তু সচেতন হওয়া সম্ভব। ❞
এবং একজন সচেতন মানুষ, সবকিছু পেতে চায় না,
বরং কোন জিনিস এড়িয়ে যেতে হবে, সেটা বুঝতে শেখে।
ধন্যবাদ পুরো সিরিজটি সময় নিয়ে পড়ার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *