প্রতিদিন গড়ে ১০ জন মানুষের সাথে কথা বলি।সেটাও ঐ কনসাল্টেন্সি + মিটিং নিয়ে,মানে এইখানে আমার সাথে যে আলোচনা হয় SME দের,সেটা মোটেও হেলা ফেলা করার মত আলোচনা নয়।
সেই হিসাবে মাসে সংখ্যাটা প্রায় ২৫০-৩০০ জনের কাছাকাছি যায়।
এখন অনেকেই ভাবতে পারেন,“এটা তো সাধারণ ১টা হিসাব,অনেকেই অনেক কথাবার্তা বলে আর আরও অনেক বেশি মানুষের সাথে”।
আসলে না।কারণ আমি যাদের সাথে কথা বলি,তারা সবাই হয় SME আর নইলে কর্পোরেট জায়ান্ট।
আর প্রায় সবাই কিছু নির্দিষ্ট প্রশ্ন নিয়েই আসেন-
– “আমার Page টা একটু দেখে বলবেন ঠিক আছে কিনা?”
– “আমি কিভাবে আগাতে পারি?”
– “নিয়মিত Sales Generate করতে কি করা লাগবে?”
– “Marketing Strategy কেমন হওয়া উচিত?”
– “এই Product নিয়ে Better Result কিভাবে পাবো?”
– “Business Grow করতে এখন কি করণীয়?”
সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো,প্রায় সবাই শুরুতে অনেক Confidence নিয়ে আসে।
তাদের কথা শুনলে মনে হয়,এবার হয়তো তারা সত্যিই সিরিয়াসভাবে কাজ করবে।
কিন্তু বাস্তবতা একটু ভিন্ন।আমার Observation বলে,
ধরুন ১০০ জন মানুষ Consultation নিলো।সেখান থেকে হয়তো ৪০% মানুষ সত্যিই কাজ শুরু করে।
আবার সেই ৪০% এর মধ্যেও মাত্র ২০% মানুষ Properly Execution এ যেতে পারে।আর এখান থেকেও শেষ পর্যন্ত টিকে থাকে হয়তো ১০%।
আর মজার বিষয় হলো,এই ১০% মানুষই,একসময় গিয়ে সত্যিকারের Result পায়।
এখন প্রশ্ন হলো,বাকি মানুষগুলো কোথায় হারিয়ে যায়?
আমার মনে হয়,সমস্যাটা বেশিরভাগ সময় Skill এ না।
আজকাল Social Media খুললেই দেখবেন, “Entrepreneur”,“Founder”,“CEO” আর বিজনেস কোচে ভরা।
এই শব্দগুলা খুব সহজ হয়ে গেছে।অনেক Page পাবেন,অনেক Motivational Post পাবেন,অনেক Success Story পাবেন।
কিন্তু একটু গভীরে গিয়ে হিসাব করলে বুঝবেন,সবাই কাজ করছে,কিন্তু সবাই Quality Work করছে না।
সবাই Business শুরু করছে,কিন্তু সবাই Business Build করছে না।
আমরা এখনো অনেক বেশি Focus করছি Quantity তে।
কিন্তু খুব কম মানুষ Focus করছে,
System Build এ
Quality Execution এ
Customer Understanding এ
Consistent Growth এ
Long Term Sustainability তে
এই কারণেই হয়তো হাজার মানুষের ভিড়ের মধ্যেও,
শেষ পর্যন্ত টিকে থাকে হাতে গোনা কিছু মানুষ।
কারণ Business এ শুরু করাটা বড় কথা না,Quality নিয়ে দীর্ঘসময় টিকে থাকাটাই আসল Challenge।
Md. Shouvikur Rahman