Storytelling Techniques – 04

উইকএন্ডে আড্ডার প্ল্যান থাকবেই সাদাফের।এদিকে সেখানে শায়ানের উপস্থিতি বাধ্যতামূলক হতে হয় নইলে আড্ডা জমেনা।অথচ এই ছেলেটা আজকে ফোন ধরছেনা।অদ্রিকে ফোন করলো সাদাফ-
সাদাফ- অদ্রি,তোমার সাথে কি কথা হয়েছে শায়ানের?
অদ্রি- নাহ ভাইয়া,আজ তিনি ম্যাসেজের রিপ্লাই ও করছেন না,কোন কল ও ধরছেন না।
সাদাফ- কোন সমস্যা নাকি?
অদ্রি- আমি ভাবছি এক ঘন্টা আগে অফিস থেকে বের হয়ে যাবো সোজা তার বাসায়।আপনি যাবেন?
সাদাফ- নাহ,আমি কাজ সেরে বের হবো।স্যার মিটিং রেখেছে।ওকে নিয়ে তোমরা আসতে আসতে আমিও রুফটপে চলে যাবো।
অদ্রি – আচ্ছা ভাইয়া।
এদিকে সকাল থেকেই বেশ বিরক্তিতে ধরেছে শায়ানের।এমন সময়ে ওর বই পড়ে আর নিজের মত থাকতেই ভালো লাগে।কারো ফোন কল ও রিসিভ করেনা আর ম্যাসেজ ও দেখেনা।মোবাইলের চেয়ে দূরে থাকতেই ওর ভালো লাগে ঐ সময়টাতে।
কলিং বেজ বাজছে বেশ কয়েকবার।ইচ্ছে করছেনা শায়ানের উঠে যেতে কিন্তু যেতেই হলো।ডোর গ্লাসে দেখলো- অদ্রি এসেছে।
শায়ান খুবই অপ্রস্তুত হয়ে আছে।টেক্সট করলো- না বলে আসার জন্য বাইরে অপেক্ষা করুন ১০ মিনিট।আমি ফ্রেশ হবো তারপর গেট ওপেন।
অদ্রি- কেন? আমি এসে বসছি,আপনি ওয়াশরুমে যান।আমি কি আপনার সাথে সেখানেই যাবো নাকি?
শায়ান- আমি গেট খুলে দিচ্ছি।দুই মিনিট পরে ঢুকবেন বাসায়।
অদ্রি – ওকে 🫣
শায়ান গেট খুলে চলে গেলো রুমে।কি দারুন একটা হাফ প্যান্ট আর ম্যাগি হাতার গেঞ্জি পরে ওর দিব্যি চলে যাচ্ছিলো।এই মেয়েটা এসে সব নষ্ট করলো।
ফ্রেশ হয়ে এসে শায়ান দেখে,লাঞ্চ নিয়ে এসেছে অদ্রি। সেগুলি গরম করছে আর সাথে কফির পানি দিচ্ছে।
শায়ান- কি ব্যাপার।আমার কিচেনে আপনি কেন?
অদ্রি- কেন? আমি কি আপনার গোছালো কিচেন নষ্ট করছি?
শায়ান- আসুন।আমি করে দিচ্ছি।
অদ্রি- ম্যাসেজের রিপ্লাই দিচ্ছেন না,কল করছেন না কেন?
শায়ান- এমন কিছুনা,শুধু একটু ডিস্টার্ব মাইন্ডে আছি।
অদ্রি- কেন? আজকে তো আপনার আড্ডাতে যাবার কথা।যাবেন না নাকি?
শায়ান- নাহ,তেমন কিছুনা।এই সময়ে একা থাকতেই ভালো লাগে।
অদ্রি- তাহলে সবাইকে গ্রুপে বলি যে,আপনার এখানেই আসতে।
শায়ান- এই উপকার করা লাগবেনা, ধন্যবাদ। আমি টাইমেই চলে যাবো।
অদ্রি- নাহ,আমি থেকে নিয়েই যাবো।
শায়ান- আমি এতক্ষন এখানে আপনার সাথে থাকবোনা।এটা খুবই বিপদজনক ব্যাপার।
অদ্রি – খুবই কাছ ঘেঁষে দাঁড়িয়ে।কেন,আমি কি খেয়ে ফেলবো?
শায়ান- নিরাপদ দুরুত্ব বজায় রাখুন।মন ভালো নেই।
অদ্রি- কেন,আবার কি হলো?
শায়ান- আরেহ।ক্লায়েন্টরা মারাত্বক চাপের উপরে রাখলে কার ভালো লাগে?
অদ্রি- তো,ক্লায়েন্ট তো চাপে রাখবেই।কিন্তু কি করলো?.
শায়ান- মানুষ লেখাপড়া করবেনা,জানবেনা,শুধু এদিক সেদিক করবে আর ইন্ডাস্ট্রির দুর্নাম করবে।
অদ্রি- ঘটনা কি?
শায়ান- আরেহ দেখেন।যে ৫০০ টাকার প্রোডাক্ট সেল করে তার কেমন ম্যাসেজ আসে,সেটা নিয়ে হিসাব করে ৫০০০ টাকার পন্য সেল করা মানুষ।
অদ্রি- একটু খুলে বলেন।
শায়ান- ধরেন, কারো পেজে ৩৫০ টাকার বেডশিট পাওয়া যায়।এখন এই পেজে একটা এড দিলে তার যে রেসপন্স আসবে সেই একই রেস্পন্স কি কারো ৫০০০ টাকা দামের প্রোডাক্টে আসবে?
অদ্রি- নাহ,তা তো আসবেনা।
শায়ান- আমি এত জায়গায় লিখলাম, ক্লাস করালাম যে- ROI টা বুঝতে হবে।আমার পন্যের দাম দিয়ে হিসাব হবে।
কারো ১ ডলারে ১ টা অর্ডার আসবে,আবার কারো ১০ ডলারে ১ টা অর্ডার হবে।
অদ্রি- এমন কেন হবে?
শায়ান- কারন হলো-
💢 প্রোডাক্ট প্রাইস
💢 এড বাজেট
💢 কত দিন ধরে কাজ করছে
ওগুলা সব আসবে হিসাবে।
অদ্রি- যাদের এগুলা সব একই তাদের বেলাতে?
শায়ান- সেক্ষেত্রে-
💢 পেজের ডেকোরেশন কেমন
💢 কন্টেন্ট কোয়ালিটি
💢 প্রোডাক্ট প্রেজেন্টেশন
এগুলি বেশি গুরুত্বপূর্ণ।
অদ্রি- এটা তো সাধারন কথা এগুলা বুঝলোনা আবার কে?
শায়ান- বোঝেনা।ম্যাক্সিমাম মানুষই লাইভ দেখেনা।ভিডিও দেখেনা।পোস্ট পড়েনা।তাদের সময় নেই।
অদ্রি- আপনার একটা পোস্টে দেখলাম Abida Khan Shompa আপু সুন্দর করে বললেন যে,ধৈর্য্য নিয়ে জানতে হবে। আপনি এগুলা নিয়ে মব খারাপ করেন?
শায়ান- আরেহ নাহ।খারাপ লাগে এই ভেবে যে,কাস্টোমার ভাবে আমি ফ্রীতে কিছু নাকি বলিনা।
অদ্রি- আপনার চেয়ে আর বেশি কে বলে শুনি?
সবার চেয়ে বেশি টেক্সট কন্টেন্ট আপনার,সবার চেয়ে বেশি রিলস আপনার,লাইভ আপনার,ইউটিউব ভিডিও আপনার।আর কি চাই আপনার কাছে পাবলিক ফ্রীতে?
শায়ান- কি আর চাইবে? সবাই চাই- আজকে এড দিলাম আর ১ ঘন্টা পর থেকে সেল শুরু হোক।
অদ্রি- কেন? সবাই কি ফ্রীতে ডায়মন্ড দিচ্ছে যে এভাবে সেল হবে?
শায়াব হাসলো অনেক।অদ্রি জানালো- আসেন,ক্ষুধা লেগেছে।একসাথে আগে খেয়ে নিই।
শায়ান কথা মত ঠিকই উঠে খেতে চলে গেলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *