কমফোর্ট জোন – বিস্তারিত পর্ব – ০৭ 
টপিক – আমার পরিকল্পনা কেন ব্যর্থ হল?
ক্যাটাগরি- মেন্টাল মডেলিং
আগেই বলেছি, অনেকেই বড় ঝুঁকি দেখে অনেক সময়ে হাল ছেড়ে দেয়। নিজের লক্ষ্য পূরণের কাজ বাদ দিয়ে দেয়। বেশিরভাগ সময়েই এটা ঘটে যখন মানুষ সাময়িক ব্যর্থতার মুখে পড়ে। একটি প্ল্যান ব্যর্থ হলেই অনেকে লক্ষ্য থেকে পিছিয়ে আসে।
কিন্তু পরিকল্পনা ব্যর্থ হওয়া মানে নিজেকে নতুন করে চেনার সুযোগ। নিজের ভুলগুলো খুঁজে বের করে, সেগুলো শুধরে নিয়ে – নিজেকে আরও দক্ষ করে তোলার সুযোগ।
তাই এক্ষেত্রে হাল ছেড়ে না দিয়ে, নিজেকে প্রশ্ন করুন, কেন পরিকল্পনাটি ব্যর্থ হল? – ব্যাপারটি নিয়ে চিন্তা করুন। বিশ্বস্ত বন্ধু বা সিনিয়রদের সাথে কথা বলুন। দেখবেন নিজের ভুল গুলো বের হয়ে আসছে।
অন্যের ওপর বা পরিস্থিতির ওপর দোষ না চাপিয়ে নিজের দিকে তাকান। নিজের ভুলগুলো নিয়ে চিন্তা করুন। কিন্তু নিজেকে শাস্তি দিতে যাবেন না।
তার বদলে ভুলগুলো যাতে আবার না হয়, সেজন্য নিজেকে প্রস্তুত করুন। এভাবে কাজ করলে লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য নতুন অনুপ্রেরণা পাবেন।
আমরা অনেক সময়ে সঠিক ভাবে চিন্তা করতে না পেরে, বা মানসিক বন্দীদশা থেকে মুক্ত হতে না পেরে দিশেহারা হয়ে পড়ি। যা আসলে হতাশা ও নিরাশা সৃষ্টি করে। লক্ষ্য পূরণের ক্ষেত্রে আসলে ”ডেড এন্ড” বলতে কিছু নেই।
পথ সব সময়েই আছে, শুধু পরিস্কার ভাবে চিন্তা করতে হয়। ঠান্ডা মাথায় পরিস্কার চিন্তা করতে পারলে অনেক জট খুলে যায়। অনেক জটিল জিনিসের সহজ সমাধান বের হয়ে যায়, যা মানুষকে নতুন করে অনুপ্রেরণা দেয়।
লক্ষ্য পূরণের ক্ষেত্রে সাময়িক ব্যর্থতা বা হতাশা থেকে বের হয়ে আসতে এই চিন্তাগুলো মানুষকে অনেকটা সাহায্য করে।আমার সিরিজভিত্তিক এই লেখায় যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি, তা আসলে এই ধরনের খারাপ সময়ে পরিস্কার চিন্তা করতে সহায়ক হবে বলেই আমার ধারনা।