“Sorry” আর “Thank You” নয়, অনুভব করে বলি

“Sorry” আর “Thank You” নয়, অনুভব করে বলি…
আজকের সমাজে “Sorry” আর “Thank You” যেন শুধু কথার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। অথচ, শব্দের গভীরতা ও মূল্য হারিয়ে ফেললে এগুলোর ব্যবহার হয়ে পড়ে ফাঁপা ও অনুভূতিহীন।
এইজন্যই আমি সব সময় শুধু SORRY এবং THANK YOU টা গ্রহণ করিনা কিংবা এলাউ করিনা।
আমাদের মুখে প্রায়ই দুইটি শব্দ ঘুরে ফিরে আসে “Sorry” আর “Thank You”।
শুধু মুখস্থ অভ্যাসে আমরা এই শব্দ দুটি ব্যবহার করি, কখনো ভাবি না এগুলোর আসল গভীরতা কী।
আমরা কেউ অনেক বড় ভুল করেও বলে ফেলি “Sorry”।
আবার কেউ বিপদের সময় পাশে থাকলে বা বাঁচিয়ে দিলে বলি “Thank You”।
শুনতে ভদ্র, কিন্তু ভাবলে বুঝি,এভাবে বলা অনেক সময় যথেষ্ট নয়। বরং এটুকু বলেই আমরা দায়মুক্তির চেষ্টা করি।
“Sorry” বলার জায়গায় যদি আমরা বলি-
“আমি দুঃখিত, আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আমার এই ভুল ক্ষমার অযোগ্য, কিন্তু আমি প্রতিজ্ঞা করছি ভবিষ্যতে এই ভুল আর করব না। আমি শিখেছি, আল্লাহ ক্ষমাশীলকে ভালোবাসেন এবং অন্যায় বুঝে ফিরে আসাই সাহস।”
তাহলে সে “Sorry” হয় জবাবদিহিমূলক, মন থেকে বলা, এবং আত্মউন্নয়নের প্রতিশ্রুতি।
আর “Thank You” বলার বদলে যদি আমরা বলি।
“আপনার উপকার আমি কখনো ভুলব না। আমি আপনার জন্য দোয়া করবো এবং আজীবন কৃতজ্ঞ থাকব।”
তবে সেই “ধন্যবাদ” হয় মনের গভীরতা থেকে কৃতজ্ঞতার স্নিগ্ধ প্রকাশ।
ভদ্রতা শেখা ভালো, তবে অনুভব না থাকলে ভদ্রতা হয়ে পড়ে কৃত্রিম।আমরা চাইলে শিশুদের, শিক্ষার্থীদের, এমনকি নিজেদের মধ্যেও এই চিন্তাভাবনার ভাষাগত ও মানসিক রূপান্তর আনতে পারি।
প্রতিদিন “Sorry” আর “Thank You” বলার জায়গায় একটু ভেবে, একটু বুঝে, যদি বলি-
“আমি বুঝেছি, আমি দায় নিচ্ছি।”
“আমি মনে রাখব, আপনার প্রতি কৃতজ্ঞ।”
তবে সম্পর্কগুলো হবে আরও সত্যিকারের, মানুষগুলো হবে আরও মানবিক।
চলুন, বলার অভ্যাস বদলাই,মন থেকে বলা শুরু করি।ভাষা বদলালে, মানসিকতাও বদলায়।আর সেটা শুরু হোক,আমাদের মাধ্যমেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *