প্রশ্নটি হলো- আসসালামু আলাইকুম। আমি একটা সার্ভিস বেইজ বিজনেস গ্রো করতে চাচ্ছি যেখানে ইংরেজি মিডিয়ামের স্টুডেন্টদের যত্নসহকারে বাংলা পড়ানো হবে।আমার সার্ভিস সিলেকশন কি ঠিক আছে?
আমার কাছে আইডিয়াটি যথেষ্ট সম্ভাবনাময় মনে হচ্ছে। তবে শুধু “বাংলা পড়াই” বললে হবে না, কোন সমস্যার সমাধান করছেন, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
যদি দেখেন ইংরেজি মিডিয়ামের শিক্ষার্থীরা বাংলা পড়তে, লিখতে বা পরীক্ষায় ভালো করতে সমস্যায় পড়ে, তাহলে সেটা একটি বাস্তব সমস্যা এবং তার সমাধান হিসেবে আপনার সার্ভিসের চাহিদা তৈরি হতে পারে।
শুরু করার আগে আমি এই বিষয়গুলো যাচাই করার পরামর্শ দেব,
– আপনার Target Audience কারা? (Parents নাকি Students?)
– তাদের সবচেয়ে বড় সমস্যা কী?
– বর্তমানে তারা কীভাবে এই সমস্যার সমাধান করছে?
– আপনার সার্ভিস অন্যদের থেকে কীভাবে আলাদা?
– তারা এই সমস্যার সমাধানের জন্য কত টাকা খরচ করতে রাজি?
প্রথমে ছোট পরিসরে ১০-২০ জন শিক্ষার্থী নিয়ে কাজ করুন, তাদের ফলাফল ও অভিভাবকদের ফিডব্যাক সংগ্রহ করুন। এরপর সেই Success Story দিয়েই ব্র্যান্ড তৈরি করুন।
মনে রাখবেন, ভালো বিজনেস আইডিয়া মানেই সফল বিজনেস নয়। সঠিক Positioning, Branding এবং Marketing-ই শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেয়।:
এভাবে পাবলিক প্লেসে আইডিয়া বলতে হয়না।
এগুলা বিস্তারিত প্ল্যান করে শুরু করবেন।