নিজের একটা অনলাইন ব্যবসা শুরু করার কমপ্লিট গাইডলাইন – পর্ব ০১

সারাদিনে আমার ছোট ভাই-বড় ভাই, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবসহ সবার কাছ থেকে ইদানীং যে প্রশ্নটা সবচেয়ে বেশি পাই সেটা হলো,
“আপনি তো অনেকের ব্যবসা দাঁড় করিয়ে দিচ্ছেন, তো আমাকেও একটা ব্যবসা দাঁড় করিয়ে দেন। আমাকে কি কিছু Business Idea দিয়ে সাহায্য করা যায়?”
উত্তরটা দুইটা অংশে বলি।
আমি কারো ব্যবসা দাঁড় করিয়ে দেওয়ার ক্ষমতা বা যোগ্যতা রাখি না। এটা আমার রব করেন সবসময়। আমি কেবল সঠিক পথে কীভাবে এগোতে হবে, সেই বিষয়ে গাইডলাইন দিয়ে থাকি,ফ্রিতে ও পেইডভাবে।
ফ্রিগুলো পেয়ে যাবেন আমার আইডি, গ্রুপ, পেজ ও ব্লগ সাইটে।
আর পেইড গাইডলাইন নিতে চাইলে আমার সাথে One-to-One Sitting করতে পারেন এবং আমার ক্লাসগুলো করতে পারেন।
আর যারা Business Idea চেয়েছেন, তাদের জন্য আলাদাভাবে লিখবো ইনশাআল্লাহ। প্রয়োজনে ভিডিওও করবো। তবে সেটা আমার আইডিতে না দিয়ে আমার নামের পেজ থেকে প্রকাশ করার ইচ্ছা আছে।
যারা মনে করেন, অনলাইনে একটা ব্যবসা শুরু করা খুব সহজ, তাদের বলবো,
আপনি যদি সত্যিই কিছু করতে চান, তাহলে সঠিকভাবে পরিকল্পনা করুন এবং Step by Step কাজ করার চেষ্টা করুন। তাহলেই সফল হওয়ার সম্ভাবনা তৈরি হবে।
মনে রাখবেন,
“Easy choices make hard life, and hard choices make life easy.”
Step-by-Step Guideline for Starting an Online Business
১. Mindset
সবার আগে নিজের Mindset ঠিক করুন।
নিজেকে বলুন,“আমি সত্যিই কিছু করতে চাই।”
হাজার প্রতিকূলতা আসুক, হাজার কটু কথা শুনতে হোক,আমি সৎ থাকবো এবং সত্যিই কিছু করার চেষ্টা করবো।
ব্যবসা শুরু করার আগে নিজের Mental Commitment তৈরি করুন। কারণ ব্যবসায় সমস্যা আসবেই।
২. নিজের মনের কথা শুনুন
ব্যবসা কখনোই অন্যকে দেখে করতে যাবেন না।
“ওমুক এই ব্যবসা করে খুব ভালো করছে, তাই আমিও এটা করবো”,এই মানসিকতা থেকে বের হয়ে আসুন।
অন্যের সফল ব্যবসা দেখে Inspiration নিতে পারেন, কিন্তু Blindly Copy করবেন না।
নিজেকে প্রশ্ন করুন,
– আমি কেন ব্যবসা করতে চাই?
– আমি কোন সমস্যার সমাধান করতে চাই?
– আমি কোন জায়গায় দীর্ঘদিন কাজ করতে পারবো?
৩. প্রথম এক বছর Profit নেওয়ার চিন্তা বাদ দিন
নিজেকে বোঝান,ব্যবসা আমাকে Instant Income দেবে না।
প্রথম থেকেই ব্যবসা থেকে টাকা তুলে ব্যক্তিগত খরচ চালানোর পরিকল্পনা করলে অনেক সময় ব্যবসার Growth Capital নষ্ট হয়ে যায়।
তাই শুরুতেই ঠিক করুন,প্রথম পর্যায়ে আমার Focus হবে Business Build করা, Customer তৈরি করা, System তৈরি করা এবং Market বুঝে ওঠা।
Profit আসবে,কিন্তু তার আগে Business-এর Foundation শক্ত করতে হবে।
৪. Focus on Problem Solving
মানুষের সমস্যাটা কী এবং আপনি সেটা কীভাবে আরও সহজ, ভালো ও কার্যকরভাবে সমাধান করতে পারেন, সেটা নিয়ে কাজ করার পরিকল্পনা করুন।
শুধু বাজার থেকে পণ্য কিনে এনে আবার বিক্রি করার পরিকল্পনা থাকলে একটু থামুন।
নিজেকে প্রশ্ন করুন,
“আমি শুধু Product বিক্রি করবো, নাকি Customer-এর একটা Problem Solve করবো?”
দ্বিতীয় চিন্তাটা আপনাকে অনেক দূর এগিয়ে নিতে পারে।
৫. Unique & Creative
আপনার Business Idea-তে এমন কিছু থাকতে হবে, যা আপনাকে অন্যদের থেকে আলাদা করবে।
দেখুন, জামদানি তো বাজারে পাওয়া যায়। হাটে গেলেও পাওয়া যায়, অনলাইনেও হাজারো পেজে পাওয়া যায়।
তাহলে Customer আপনার কাছ থেকেই কেন কিনবে?
আপনার Difference কোথায়?
Product একই হতে পারে, কিন্তু Presentation, Quality, Service, Packaging, Experience, Convenience বা Business Model-এ আপনি আলাদা হতে পারেন।
৬. Add Value
Product নিয়ে কাজ করার আগে ভাবুন,“আমি Customer-কে কী Value দিচ্ছি?”
Customer কেন আপনার Product বা Service নেবে?
নিজেই আগে Customer হয়ে ভাবতে শুরু করুন।
আপনি যদি Customer হতেন, তাহলে কেন আপনার কাছ থেকে কিনতেন?
এই প্রশ্নের উত্তর যত পরিষ্কার হবে, আপনার Business Proposition তত শক্তিশালী হবে।
৭. Target Customer
আপনার Target Customer কারা?
আপনি কাদের জন্য Product বা Service তৈরি করতে চাইছেন?
তাদের,
• বয়স কত?
• Gender কী?
• Location কোথায়?
• Purchasing Behaviour কেমন?
• তাদের প্রধান Problem কী?
• তারা কী ধরনের Solution খোঁজে?
• তারা কেন আপনার Product/Service নেবে?
• তাদের Buying Power কেমন?
এই প্রশ্নগুলোর উত্তর লিখে ফেলুন।
“সবার জন্য আমার Product”, আসলে কোনো Target Market নয়।
৮. Market Research
উপরের ধাপগুলো পার করে এবার Market Analysis করতে নেমে পড়ুন।
– মার্কেটে বর্তমানে কারা এই Product বা Service দিচ্ছে?
– তারা কীভাবে করছে?
– তাদের Product/Service-এর Price কত?
– তারা কী কী Value দিচ্ছে?
– তাদের Strength কোথায়?
– Weakness কোথায়?
– Customer তাদের সম্পর্কে কী বলছে?
সবকিছুর একটা তালিকা করুন।
তারপর লিখুন,“আমি কী Extra বা Unique Value দিতে পারবো?”
এখান থেকেই আপনার Competitive Advantage-এর জায়গাটা বের হতে শুরু করবে।
৯. Business Capital Analysis
উপরের সব কাজ শেষ হলে এবার আপনার Capital নিয়ে বসুন।
শুরুতেই ঠিক করুন:
• মোট কত টাকা Invest করবেন
• কোথায় কত টাকা ব্যবহার করবেন
• Product/Inventory-তে কত যাবে
• Marketing-এ কত যাবে
• Packaging/Delivery/Operations-এ কত যাবে
• Emergency বা Working Capital কত থাকবে
• কতদিন পর্যন্ত ব্যবসা চালানোর Financial Capacity আপনার আছে
শুরুতেই পুরো Capital এক জায়গায় ঢেলে দেবেন না।
Capital Allocation এবং Cash Flow Planning খুব গুরুত্বপূর্ণ।
এই জায়গায় সমস্যা হলে আমার ক্লাস করতে পারেন।
১০. Create Your Supply Chain
ব্যবসা শুরু করে দিলেই Supply Chain তৈরি হয়ে যাবে,এমনটা ভাববেন না।
আপনাকে আগেই বুঝতে হবে,
কারা কারা আপনার Supply Chain-এর অংশ?
– Supplier কে?
– Delivery Partner কে?
– Packaging কোথা থেকে হবে?
– Marketing কে করবে?
-/Content কে তৈরি করবে?
– Payment System কী হবে?
– Customer Support কীভাবে হবে?
এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ,
কোনো একটি Channel বন্ধ হয়ে গেলে আপনার Business কীভাবে চালু থাকবে?
যেমন ধরুন, আপনার একজন Mentor লাগতে পারে।
কারণ,“নাবিক ছাড়া জাহাজ সমুদ্রে নামালে ডুবে যাওয়ার সম্ভাবনাই বেশি।”
আপনার ভালো Delivery Company লাগবে, ভালো Marketer লাগতে পারে, Supplier লাগবে, Content Support লাগতে পারে,ইত্যাদি।
এই বিষয়গুলো নিয়ে আগে থেকেই লেখাপড়া করে, Market Visit করে, মানুষের সাথে কথা বলে কিংবা প্রয়োজনে সবগুলো একসাথে করে Analysis করে নিন।
কারণ Business শুরু করার পর এসব খুঁজতে গেলে সময়, টাকা ও Customer,তিনটাই ক্ষতিগ্রস্ত হতে পারে।
মনে রাখবেন,
“A complete plan is more than 50% done.”
এই ১০টি Step ঠিকভাবে Complete করতে পারলে আপনি অন্তত আন্দাজে ব্যবসা শুরু করার পরিবর্তে পরিকল্পনা করে ব্যবসা শুরু করার জায়গায় চলে আসবেন।
আর এই Segment-এর কোনো বিষয়ে সমস্যা হলে আমাদের অফিসে শুরু হবে নিয়মিত বিজনেস লঞ্চ ও এক্সপেনশনের ক্লাস।সেগুলিতে এটেন্ড করবেন।পেইড ই হবে ইনশাআল্লাহ অক্টোবর ২০২৬ থেকেই।
এরপরের Steps-গুলো নিয়ে আবার অন্য একটি Content দেওয়ার চেষ্টা থাকবে ইনশাআল্লাহ।মোট ৮/১০ টি পর্বে দিয়ে দিব সবটা ইনশাআল্লাহ।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *