সেলস করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আসলে কী?

একটা ডিল ক্লোজ করা? পণ্য বিক্রি করা? নাকি কাস্টমারের হাতে পণ্য পৌঁছে দেওয়া?
আমার মতে, এগুলোর কোনোটিই সেলসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয়। সেলসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো “CUSTOMER TRUST” বা ” কাস্টমারের বিশ্বাস” অর্জন করা।
একটু চিন্তা করে দেখুন, একজন কাস্টমার আপনার কাছ থেকে প্রথমবার পণ্য কিনছেন। কিন্তু দ্বিতীয়বার কেন কিনবেন? কিংবা অন্য কাউকে আপনার ব্র্যান্ডের কথা কেন বলবেন?
কারণ, তিনি আপনার পণ্যটির পাশাপাশি আপনার ব্র্যান্ডের ওপরও বিশ্বাস রাখতে শুরু করেছেন।
দুঃখজনক বিষয় হলো, আমাদের দেশের অনেক ব্র্যান্ড ব্যবসা শুরুর কয়েক মাসের মধ্যেই মানুষের বিশ্বাস হারিয়ে ফেলে। অথচ সময়ের সঙ্গে সঙ্গে একটি ব্র্যান্ডের প্রতি মানুষের বিশ্বাস আরও শক্তিশালী হওয়ার কথা।
আমরা প্রতিনিয়ত সেলস বাড়ানোর কৌশল খুঁজি, অফার দিই, বিজ্ঞাপন চালাই, নতুন কাস্টমার আনার চেষ্টা করি। কিন্তু নিজের ব্র্যান্ডের প্রতি মানুষের বিশ্বাস বাড়ানোর জন্য কতটুকু কাজ করি?
একজন Brand Owner হিসেবে আপনাকে বুঝতে হবে, Trust is not built by what you promise. It is built by what you consistently deliver.
সেলস ও ব্র্যান্ড গ্রোথের ক্ষেত্রে আরও কয়েকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
১. Sell Trust, Not Just Products.
শুধু পণ্যের বৈশিষ্ট্য বিক্রি করবেন না। কাস্টমারকে এমন অভিজ্ঞতা দিন, যেন তিনি নিশ্চিন্তে আপনার কাছ থেকে কেনাকাটা করতে পারেন। আপনার প্রতিশ্রুতি, পণ্যের মান, সার্ভিস এবং বিক্রয়-পরবর্তী সাপোর্টে ধারাবাহিকতা রাখুন।
২. Don’t Just Sell Products, Sell Emotions. ❤️
মানুষ সবসময় শুধু প্রয়োজন মেটানোর জন্য কেনাকাটা করে না। অনেক সময় কেনাকাটার সঙ্গে জড়িয়ে থাকে ভালো লাগা, আত্মবিশ্বাস, আনন্দ, স্বস্তি কিংবা নিজের জন্য বিশেষ কিছু করার অনুভূতি।
তাই আপনার পণ্য কী করছে, সেটার পাশাপাশি কাস্টমারের জীবনে কী ধরনের অনুভূতি তৈরি করছে, সেটাও তুলে ধরুন।
৩. Listen More Than You Talk.
একজন ভালো সেলসপারসন শুধু ভালো কথা বলতে জানেন না, তিনি ভালোভাবে শুনতেও জানেন।
কাস্টমারের প্রয়োজন কী, তিনি কী নিয়ে চিন্তিত, কেন কিনতে দ্বিধা করছেন—সেগুলো আগে বোঝার চেষ্টা করুন।
Remember: Selling happens when you speak, but buying decisions become clearer when you listen.
৪. Sell Perception, Not Just Features.
Marketing is not just a battle of products; it’s a battle of perceptions.
আপনার পণ্য কতটা ভালো, সেটা গুরুত্বপূর্ণ। কিন্তু কাস্টমারের চোখে আপনার পণ্য কতটা ভালো, নির্ভরযোগ্য ও প্রয়োজনীয়—সেটাও সমান গুরুত্বপূর্ণ।
আপনি নিজের ব্র্যান্ডকে যেভাবে দেখেন, কাস্টমার সেভাবে নাও দেখতে পারেন। তাই আপনার Branding, Communication, Content এবং Customer Experience-এর মাধ্যমে কাঙ্ক্ষিত Perception তৈরি করতে হবে।
৫. Focus on Relationships, Not Just Transactions.
একবার বিক্রি করেই কাস্টমারের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যায় না। বরং সেখান থেকেই দীর্ঘমেয়াদি সম্পর্কের শুরু।
Repeat Customer, Customer Loyalty এবং Word of Mouth তৈরি করতে পারলেই আপনার ব্যবসা শুধু নতুন কাস্টমার খোঁজার ওপর নির্ভরশীল থাকবে না।
একটা বিষয় মনে রাখবেন,
আপনি বিজ্ঞাপন দিয়ে কাস্টমার আনতে পারবেন, অফার দিয়ে প্রথম সেল করতে পারবেন। কিন্তু একজন কাস্টমারকে বারবার ফিরিয়ে আনতে হলে আপনাকে বিশ্বাস অর্জন করতে হবে।
একটি পণ্য বিক্রি করে আপনি Revenue তৈরি করেন, কিন্তু বিশ্বাস অর্জন করে একটি Brand তৈরি করেন।
তাই শুধু সেলস বাড়ানোর পেছনে ছুটবেন না। এমন একটি ব্র্যান্ড তৈরি করুন, যেটি থেকে কেনাকাটা করতে মানুষ স্বাচ্ছন্দ্যবোধ করে এবং অন্যদেরও কেনাকাটার পরামর্শ দেয়।
কারণ, দিনশেষে আপনার সবচেয়ে বড় Marketing Asset আপনার বিজ্ঞাপন নয়, আপনার কাস্টমারের বিশ্বাস।
“পণ্য বিক্রি করে Revenue তৈরি হয়, বিশ্বাস অর্জন করে Brand তৈরি হয়।”

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *