বিজনেস টিপস – ২৫২৫০

দেখতে দেখতে আরও একটা বছর শেষ হতে চললো এবং আমরা ঠিক এই সময়ে এসে আবার আমাদের মাথাতে ঢুকিয়ে নিতে ব্যাস্ত যে,যাক এই বছরে হয়নি কিন্তু পরের বছরে সব ঠিক করে নিব।
আমরা সবাই এভাবেই প্ল্যান করি-
✍️ এই বছর তো হলোনা,এইবার আর ভুল হবেনা।
✍️ এইবার জানুয়ারী থেকে নিজেকে সম্পূর্ণ বদলে ফেলবো।
✍️ এইবার আর ফোকাস নষ্ট করবোনা।
এরপরে আবার দেখবেন নতুন বছর শুরু হলেও আমাদের এই একই অবস্থা হবে।কেন জানেন?
আমরা আমাদের জীবনের সঠিক লক্ষ্যটাকে স্থির আর নির্ধারন করতে পারিনা।আমাদের সমস্যাটা এখানেই মুলত।যারা লক্ষ্য নির্ধারন করতে পারে,তাদের আবার সমস্যা হলো- আমরা ঐ লক্ষ্যকে এচিভ করার সঠিক নিয়ম জানিনা।
আপনি যদি সত্যিই আপনার লক্ষ্যকে জানেন,তাহলে আপনার উচিত এটাও জেনে নেয়া যে,কিভাবে আপনার ঐ লক্ষ্যকে আপনি অর্জন করবেন।
রাতারাতি কোন কিছুর পরিবর্তন হয়না।জানুয়ারী থেকে বিজনেসে মন দিবেন,পেজে মন দিবেন,ক্যারিয়ার ফোকাস করবেন বলে ভাবছেন অথচ এখনো আপনার মধ্যে কোন চেঞ্জ আসেনাই।কারন ঐযে জানুয়ারী আসতে অনেক দেরি এখনো।
একটা ছোট্ট উদাহরণ দিই,আপনি নিয়মিত সকাল ৯ টাই ঘুম থেকে ওঠেন।আপনি চাইছেন যে সকাল ৬ টাই উঠবেন কিন্তু পারছেন না।অনেক কষ্টে একদিন উঠলেন,বা দুইদিন উঠলেন কিন্তু ধরে রাখতে পারলেন না অভ্যাস টা।কেন জানেন?
কারন,আপনার প্ল্যানিং এ ভুল।আপনার-আমার মানসিক চিন্তাতে ফারাক অনেক।আপনি-আমি শুধুই বড় বড় প্ল্যান করে সেটার ছবি কল্পনা করি কিন্তু ভাবিনা যে,এটা একদিনে অর্জন করা সম্ভব না।ছোট ছোট করে স্টেপ ফেলুন।
সেইভাবে কাজ করুন এবং লক্ষ্যের দিকে আস্তে আস্তে ধাবিত হউন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *