“Ads চালাতে পারা আর Ads-এর সমস্যা সমাধান করতে পারা এক বিষয় নয়।”
একটা Facebook Ads Course করেই নিজেকে Meta Ads Expert দাবি করছেন? Ads চালাতে পারা আর Ads-এর সমস্যা সমাধান করতে পারা এক বিষয় নয়!
Facebook-এ বিজ্ঞাপন দেওয়া খুব কঠিন কোনো কাজ নয়। একটি Ad Account তৈরি করুন, Business Portfolio সেটআপ করুন, Payment Method যুক্ত করুন, এরপর Boost অথবা Ads Manager থেকে Campaign চালু করুন।
ট্রেনিংয়ে আপনাকে এগুলোই শেখানো হবে। এগুলো শেখা জরুরি এবং নিজের ব্যবসার জন্য কাজগুলো নিজে করতে পারা আরও ভালো।
কিন্তু প্রশ্ন হলো, বিজ্ঞাপন চালু করার পর কোনো সমস্যা হলে আপনি কী করবেন?
– Business Portfolio বা Ad Account Restrict হলে কীভাবে বিষয়টি বুঝবেন?
– Ad Account Suspend হলে পরবর্তী করণীয় কী?
– Automatic Payment বারবার Declined হলে সমস্যাটি কোথায়?
– Card Hold বা Payment Failure হলে কীভাবে সমাধানের চেষ্টা করবেন?
– Ad Rejected হলে কী কারণে Reject হয়েছে, সেটি কীভাবে শনাক্ত করবেন?
– Business Verification, Account Quality কিংবা Policy Violation সংক্রান্ত সমস্যা হলে কী করবেন?
এগুলোই হলো বাস্তব কাজের জায়গা। শুধু ভিডিও দেখে বা কয়েকটি বাটনের ব্যবহার শিখে সব সমস্যার সমাধান করা সম্ভব নয়।
ইদানীং অনেককে দেখা যায়, একটি-দুটি কোর্স শেষ করেই নিজের পরিচয়ে Meta Ads Expert, Facebook Ads Expert কিংবা Business Growth Partner যুক্ত করে ফেলছেন।
অথচ বাস্তবে Business Portfolio তৈরি, Ads Manager Setup, Payment Method-এর সমস্যা কিংবা Ad Rejection-এর মতো সাধারণ বিষয়েও তাঁদের পরিষ্কার ধারণা থাকে না।
প্রতিদিন এমন ১৫-২০টি মেসেজ আসে।
“ভাই, আমার Ad Account Restrict হয়েছে, কী করব?”
“স্যার, কার্ডের পেমেন্ট Declined দেখাচ্ছে, সমাধান কী?”
“ভাই, Ad Reject হয়েছে, এখন কীভাবে ঠিক করব?”
প্রশ্ন করা অবশ্যই খারাপ কিছু নয়। বরং না জানলে প্রশ্ন করা উচিত। শেখার আগ্রহ থাকা ভালো।
কিন্তু সমস্যা তখনই, যখন আপনি নিজেকে Expert হিসেবে পরিচয় দিচ্ছেন, অন্যের ব্যবসার বিজ্ঞাপন পরিচালনার দায়িত্ব নিচ্ছেন, অথচ বিজ্ঞাপন পরিচালনার মৌলিক সমস্যাগুলো সামলানোর মতো প্রস্তুতিও আপনার নেই।
একজন Ads Expert শুধু বিজ্ঞাপন চালাতে জানেন না; বিজ্ঞাপনের ফলাফল বিশ্লেষণ করতে, সমস্যা শনাক্ত করতে, Policy বুঝতে এবং পরিস্থিতি অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নিতেও জানেন।
আরেকটি বিষয় মনে রাখবেন, Meta-র সব Restriction বা Payment Issue-এর সমাধান আপনার হাতে থাকে না।
কিছু ক্ষেত্রে Meta Support-এর সাহায্য নিতে হয়, কিছু ক্ষেত্রে Appeal করতে হয়, আবার কিছু ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মেনে অপেক্ষা করতে হয়। কিন্তু অন্তত সমস্যাটি কী, কেন হয়েছে এবং পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত, সেটি বোঝার সক্ষমতা থাকতে হবে।
কোর্স করুন, সার্টিফিকেট নিন, নিজের দক্ষতা বাড়ান। কিন্তু শেখার আগেই নিজের পরিচয়ে Expert শব্দটি যুক্ত করবেন না।
কারণ, Expert হওয়া মানে শুধু কাজটি করতে পারা নয়; কাজটি করতে গিয়ে সমস্যা হলে দায়িত্ব নিয়ে সেটি সামলাতে পারাও।
আপনি যদি অন্যের Business-এর Marketing Budget পরিচালনা করেন, তাহলে আপনার শেখার দায়িত্বও অন্যদের তুলনায় অনেক বেশি।