Campaign Launch করার পর, Result একটু খারাপ হতেই Ads Edit করা।
মজার ব্যাপার হলো, অনেক সময় Meta আপনার Campaign নষ্ট করে না,আপনি নিজেই করেন।
অনেকেই ভাবেন, Ads Manager মানেই প্রতিদিন কিছু না কিছু পরিবর্তন করতে হবে। Budget বাড়াতে হবে, Audience বদলাতে হবে, নতুন Creative দিতে হবে, আবার Duplicate করতে হবে।
কিন্তু Meta Ads এভাবে কাজ করে না।
Meta-এর Algorithm কোনো মানুষের মতো অনুমান করে না, এটি Data দেখে সিদ্ধান্ত নেয়। নতুন Campaign চালু হওয়ার পর প্রথম কয়েকদিন সে বুঝতে চেষ্টা করে,কোন ধরনের মানুষ আপনার বিজ্ঞাপনে আগ্রহী, কারা বেশি Click করছে এবং কারা সবচেয়ে বেশি Conversion করছে।
এ কারণেই অনেক Campaign প্রথম ২-৩ দিন অসাধারণ Result দেয়।
কিন্তু এরপর Meta-কে আরও নতুন মানুষ খুঁজতে হয়। এখান থেকেই আসল পরীক্ষা শুরু হয়।
যদি আপনার Creative দুর্বল হয়, Offer অন্যদের মতোই হয়, Audience খুব ছোট হয় অথবা Landing Page ভালোভাবে কাজ না করে, তাহলে ধীরে ধীরে CPM বাড়তে পারে, CTR কমতে পারে এবং Cost Per Result বেড়ে যেতে পারে।
এই সময় বেশিরভাগ Advertiser ভয় পেয়ে Campaign Edit করে বসেন।
কিন্তু প্রতিটি বড় পরিবর্তন Meta-কে আবার নতুন করে শিখতে বাধ্য করতে পারে। ফলে আপনি যেটাকে Optimization ভাবছেন, অনেক সময় সেটাই Campaign-এর Performance আরও অস্থির করে দেয়।
তার মানে কি কখনোই Edit করা যাবে না?
অবশ্যই যাবে।তবে Edit করার আগে কারণ খুঁজতে হবে।
– Frequency কি অনেক বেড়ে গেছে?
– Creative Fatigue এসেছে?
– Audience Saturation হয়েছে?
– Landing Page বা Website-এ কোনো সমস্যা আছে?
– Pixel বা Tracking ঠিকমতো কাজ করছে?
এই প্রশ্নগুলোর উত্তর না জেনে শুধু Duplicate করা বা Budget বাড়ানো বেশিরভাগ সময় স্থায়ী সমাধান নয়।
Meta Ads-এ সবচেয়ে মূল্যবান Skill নতুন কোনো Secret Setting জানা নয়।
সবচেয়ে মূল্যবান Skill হলো,কখন Campaign-কে পরিবর্তন করতে হবে, আর কখন Data সংগ্রহ করার জন্য কিছুটা সময় দিতে হবে, সেটা বুঝতে পারা।
কারণ অনেক সময় Campaign-কে বাঁচানোর সবচেয়ে ভালো উপায় হলো,Ads Manager-এ ঢুকে কিছু না করা।
আপনার কি কখনও এমন হয়েছে, প্রথম কয়েকদিন দারুণ Result পাওয়ার পর হঠাৎ Performance খারাপ হয়ে গেছে?