The Best Clients, want results, Not Discount

ভাইয়া কিছু কনসিডার করেন,ভাইয়া কিছু ডিসকাউন্ট করে দেন।
এই কথাগুলি আমাদের দেশের কমন ডায়ালগ।তবে সবাই এমন না,সামান্য কিছু মানুষ আছেন,যারা মুলত বেস্ট নিয়ে চিন্তা করেন।যারা চান বেস্ট প্রোডাক্ট বা সার্ভিস টাই।
✅ আসলে সিনারিও কেমন হওয়া উচিত?
আপনাকে যখন কেউ নক করে,তখন আপনি ঠিক কি চিন্তা করেন?
একবার প্রোডাক্ট সেল করতে পারলেই হচ্ছে,আর দরকার নাই আমার।এমন?
নিশ্চয়ই না।
আপনি-আমি ভাবি যে,একবার প্রোডাক্ট বা সার্ভিস নিক যেন আমি আমার বেস্ট টা দিয়ে ওনাকে আমার রিপিট আর সেই রিপিট থেকে রেগুলার ক্লায়েন্ট বানাতে পারি।
💢 যখন কোন আত্নীয়-স্বজন বা বন্ধু-বান্ধব নক করে কোন কাজে,তখন সিনারিও কেমন হয়?
আমার কাছ থেকে আমার কোন রিলেটিভ বা বন্ধু-বান্ধব যদি কোন সার্ভিস বা প্রোডাক্ট নিতে চাই,তাহলে তো শুরুতেই এটা ভাবি যে,সে যেন আমাকে কোন প্রকার কম্পলেইন না করতে পারে।
তাই আমি-আপনি সবাই,সর্বোচ্চ বেস্ট টাই দিতে চাই।অথচ এই টাইপের ক্লায়েন্টরা খোঁজে “ডিসকাউন্ট”।
আমাদের সমাজে ও কালচারে যেন এটা একটা মারাত্বক ব্যাধির মত।আমরা চাইবো সবচেয়ে বেস্ট আর টাকার অংকে দিতে চাইবো- ” ডিসকাউন্ট”।
আমি আমার পরিচিত জায়গা থেকে সব কেনাকাটা করি।এই যে দামাদামি করিনা,তাই সবাই বলে আমি ঠকি।কিন্তু আমি বলি যে,নাহ!আমি সব সময় সেরাটা নিয়ে আসি।
কিভাবে এই বিশ্বাস?
আমি নিজেও বিজনেস করি।আমি জানি,যখন আমার কোন ক্লায়েন্ট বেস্ট টা চাই এবং আমার উপরে ছেড়ে দিয়ে,শুধুমাত্র আমাকেই মান্য করে চলে,তখন আমি তার ব্যাপারে খুবই সতর্ক অবস্থানে থাকি।যেন তিনি আমাদের কোন সার্ভিসে অসন্তুষ্ট হয়ে চলে না যান।
আর যারা সব জায়গায় ঢুঁ মেরে নিজে পন্ডিতি করেন,তাদের ব্যাপারে আমি সাইলেন্ট থাকতে পছন্দ করি।ওনারা শেখান আর আমি শিখি।
মোদ্দা কথা হলো- যারা বেস্ট সার্ভিস বা প্রোডাক্ট চান,তারা কখনোই ডিসকাউন্ট চান না।কারন,আপনি বাটা,এপেক্স, রিচম্যান, এসব জায়গায় যেয়ে দামাদামি করেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *