অজ্ঞানী মানুষের বিজ্ঞানী হবার গল্প বলি

Facebook Boosting vs Facebook Ads নিয়ে আমার অনেক লেখা আছে, এতটাই লিখেছি আর ভিডিও কন্টেন্ট করেছি যে এগুলা নিয়ে আর লেখার ইচ্ছা জাগেনা কিন্তু সত্যটা হলো- আমরা বোধহয় জাতি হিসাবে অনেক কুড়ে আবার একইসাথে হুজুগে মা*তাল তাই লিখতে হয় মাঝে মধ্যে।
ফেসবুকে বিশেষ করে বিভিন্ন উদ্যোক্তা ভিত্তিক ফেসবুক গ্রুপে এখন সবচেয়ে বেশি যাদের দেখতে পারবেন তারা হলো- IT Expert, Digital Marketing Expert ও Digital Business Consultant.
অথচ খোঁজ নিয়ে কিংবা কাজ করার পরে,তাদের সম্পর্কে আপনার যে ধারনা হবে সেটা সঠিক প্রমান পেতে পেতে আপনি এক প্রকার নি:স্ব এবং তখন আপনি হয়ে যাবেন চুপ আর এই চুপ থাকার জন্যই তারা আবার অন্য কাউকে এমন চটকদার বিজ্ঞাপনের ফাঁদে ফেলে নি:স্ব করার খেলায় মত্ত থাকে।
🔰 Facebook Boosting কি?
উত্তর- অবেকবার বলেছি তাই ছোট করে বলবো- কোন একটা নিদৃষ্ট ফেসবুক পোস্ট কে,ডলারের বিনিময়ে ফেসবুকের অডিয়েন্সের সামনে ঐ পোস্টটা পৌছে দেবার কৌশল।
🔰 Facebook Page Promotion কি?
উত্তর- একই কাজ শুধু পার্থক্য হলো- আপনার নিদৃষ্ট পোস্ট নয় বরং সমগ্র পেজকে সবার সামনে তুলে ধরার কৌশল।
🔰 Facebook Boost কেন করা হয়?
উত্তর- মুলত এর অনেকগুলি ফিচার বা বৈশিষ্ট্য আছে।যার যে গোল থাকে সে সেইভাবেই করতে চাই।গোলগুলি হলো-
Textual & Image Content এর ক্ষেত্রে-
✔️ Get more reach & Engagement
✔️ Get more Message
✔️ Get more call
Video Content এর ক্ষেত্রে-
✔️ Get More Reach & Engagement
✔️ Get more Call
✔️ Get more Message
✔️ Get more Video Views
✔️ Get More watch Time
✔️ Get more Video Clicks
🔰 Facebook Page Promition কেন করবো তাহলে?
উত্তর- আপনার পেজের রিচ বাড়াতে অর্থাৎ আপনার পেজটাকে সবার সামনে তুলে ধরতে ও আপনার পেজের লাইক & ফলোয়ার বৃদ্ধি করতে প্রমোশন করবেন।এইক্ষেত্রে আপনি দুই প্রকার প্রমোশন করতে পারবেন।
✅ Targeted Promotion
✅ Non Targeted Promotion
এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে এই পেজে ভিডিও (রিলস) এবং পোস্ট আছে সার্চ করে পড়ে নিতে পারবেন।
🔰 Facebook Boost করলে কি সেল হয়?
উত্তর- জ্বি অবশ্যই।বিশ্বের ১০০% বিজনেস মুলত সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলিতে বিজ্ঞাপন প্রদর্শন করেই তাদের ব্রান্ডিং করে এবং সেল জেনারেট করে।তবে এখানে কাজের অনেক পার্থক্য আছে যা একটা পোস্টে বলা সম্ভব না।
তবে খেয়াল রাখতে হবে,আপনি যে ফিচারগুলি ইউজ করছেন সেখানে কোথাও কিন্তু Get more sells নাই।তাই ফেসবুক মুলত আপনাকে বিজ্ঞাপন দিতে উৎসাহিত করে এবং এতে ফেসবুকের ও লাভ, আপনার ও লাভ আছে।আপনার বিজনেসের ব্রান্ডিং এর অংশ এটা।এখান থেকে সেল জেনারেট হবেই তবে সেটি প্রতক্ষ্য নয়।
🔰 Facebook Ads / Ads Campaign তাহলে কি?
উত্তর- একই জিনিস কিন্তু পার্থক্য হলো ফিচার বা বৈশিষ্ট্যর দিক দিয়ে।আমাদের অনেক পোস্টে এইগুলা নিয়ে লেখা আছে,সার্চ করে পড়তে পারবেন আমি অল্প কিছু জানাচ্ছি।
Facebook Ads Campaign করলে আপনি মুলত আপনার বিজ্ঞাপনকে আরও সুসংগঠিতভাবে সাজাতে পারবেন এবং এক্সট্রা অনেক ফিচার ইউজ করতে পারবেন।তবে এটার সুবিধা পুরোপুরি ভোগ করতে হলে- আপনার থাকতে হবে ওয়েবসাইট।
মানুষ আপনাকে, রিটার্গেট,কাস্টোমার ফানেল,লুক আ লাইক অডিয়েন্স, অডিয়েন্স অপটিমাইজেশন নিয়ে কথা বলতে পারে কিন্তু এগুলির বেটার রেজাল্ট কেবলমাত্র ওয়েবসাইট দিয়েই আপনি পেতে পারেন।এই কথা আপনাকে কোন ডিজিটাল মার্কেটার বলবেনা,কারন- এখানে এত গোমর ফাঁস করলে তার বিজনেসেও ভাঁটা পড়বে।
ফেসবুকে এড ক্যাম্পেইন করে- আপনার এইরকম বেশকিছু অপশন এক্সট্রা ইউজ করার বেনিফিট আছে তবে এক্ষেত্রে আপনার ডিজিটাল মার্কেটার আপনার নিকট থেকে সার্ভিস চার্জ এবং একটা নিদৃষ্ট বাজেটে এড দেবার কথা অবশ্যই বলবে,কেননা এই এড মনিটরিং ও সেটাপে যথেষ্ঠ সময় ব্যয় করতে হয় আর একজন স্কিলড মানুষ Time is money কথাকেই প্রিফার করবে।
➡️ আমরা যেমন মিনিমাম ৩০ ডলার ও ৩০০ টাকা সার্ভিস নিই একটা এড ক্যাম্পেইন করার জন্য।
🔰 ইদানিং কেউ কেউ বলছে- বুস্ট করলে রিচ একসময় কমে যাবে আর এড ক্যাম্পেইন করলে কমবেনা এইটা কতটা সত্য?
উত্তর- পুরোটাই মিথ্যা ও বানোয়াট এবং জ্ঞানের সল্পতায় এই কথা ওঠে।কেননা- ডলার খরচ করেই আপনাকে বুস্ট করতে হবে অথবা এড রান করতে হবে।আজকে ১০ ডলার এড রান করলেন বা বুস্ট করলেন এবং একমাসে আপনি আর এটা করলেন না,তাহলে এই এড বা বুস্ট থেকে যে ১০০০০-১৫০০০ বা ৫০০০ এক্সট্রা পেইড রিচ আপনি পেয়েছিলেন,সেটা থাকবেনা পরের মাসে।তাই অটোমেটিক ভাবে রিচ ডাউন দেখাবে,কারন কোন পেইড রিচ আপনি পান নাই।
সোজা কথায়- ডলার খরচ করে যদি রিচ বাড়ানো হয় তাহলে ডলার খরচ না করলে ঐ রিচ আর পাবেন না।সেটা আপনি এড রান করেন বা বুস্ট করেন।
এই এড ক্যাম্পেইন আর বুস্ট নিয়ে আমার ৫ ঘন্টার ক্লাস আছে।সেটা কি এখানে বলা সম্ভব? যাদের একান্তই জানার আগ্রহ আছে প্রশ্ন করবেন আমি উত্তর দিতে চেষ্টা করবো।আর যারা এডভান্স লেভেলে জানতে চান,তারা কনসাল্টেন্সি সিডিউল বুক করে নিবেন।
ফ্রীতে জানতে আমার লেখা কন্টেন্ট আর ভিডিও দেখুন আর পেইড জানতে হলে কনসাল্টেন্সি বুক করে নিবেন।
খুবই বেসিক আলোচনা আছে এখানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *