আপনারা অনেকেই জানেন না যে,ফেসবুকের এড মুলত একটা বিডিং সিষ্টেম যেটা নিয়ে আমরা আগেও অনেক পোস্টে বলেছি।
এখানে ধরেন একটা শাড়ির এড দিবেন।এড দিচ্ছে ২০জন সেলার।যেখানে একজনের বাজেট ২০$/ডে আবার কারো বাজেট ১০$/ডে আবার এখানে আছে ৫$/ডে।খুব স্বাভাবিক ভাবেই আমি-আপনি বের করে ফেলতে পারবো যে,কার এড থেকে রেজাল্ট বেশি ভালো আসবে।
কেননা এখানে তো বাজেট বোঝা যাচ্ছে।এখন যদি এমন হয় যে,৫ জনের বাজেট হলো- ৩$/ডে।তাহলে কি হবে?
এখানেই মুলত বিডিং টা কাজ করবে।তখন এলগরিদম তার মত করে একে একে-
পেজের কোয়ালিটি
পেজের ডেকোরেশন
রিভিউ
প্রোডাক্ট প্রেজেন্টেশন
কন্টেন্ট
এগুলি সব দেখতে থাকে।এগুলি দেখে যদি সব সেইম হয় তাহলে বাজেট টা নিয়ে খেলা শুরু হয়।বাজেট যখন কম হয় তখন এই এত এডের ভীড়ে আর পেরে ওঠেনা সে ফাইট করতে যেয়ে।
এইজন্য এখন পার ডে কত ডলারের এড চলছে এটা খুব ভাইটাল।অল্প বাজেটে এড দিলে ২৪ ঘন্টা হয়তো ভালো রেজাল্ট আসে এরপরে এলগরিদম যত বুঝতে পারে তত রেজাল্ট কমতে থাকে।
এসব কারনেই আমরা বলি- এড তো দিতে চাইলেই দেয়া যায়।কেন দিই না?
কনসাল্টেন্সি করে কাস্টোমারকে না বুঝিয়ে এড দেয়ার পক্ষ্যে আমরা নই।