আপনার বড় হবার পথে বাঁধা প্রদানকারী সবচেয়ে বড় শত্রু কে? আপনি কি চেনেন তাকে?

‼️ বর্তমান সময়ে,আমাদের সবচেয়ে বড় শত্রু ফেসবুক ‼️
সৌভিক ভাই নিশ্চিতভাবেই পাগল হয়ে গেছে নইলে কখনোই এফ-কমার্স উদ্যোক্তাদের এই কথা বলে?ফেসবুকই যদি শত্রু হয়,তাহলে কাজ করবো কিভাবে?
আসুন ব্যাখ্যা করি,ভেবে দেখুন তো আপনি ফেসবুকে কত সময় কাটান।এরমধ্যে কতটুকু সময় কাজে কাটান,কতটুকু সময় অন্যের আজাইরা লেখা পড়ে কাটান,কতটুকু সময় ঐ বস্তাপঁচা রিলস দেখে কাটান।
ফেসবুকে আপনার সময়টা কাটুক- নিজের উদ্যোগের জন্য।সময় কাটুক স্কিলড হবার জন্য,কিছু শেখার জন্য।
আসলেই কি এই বেডরুম টু ওয়াশরুমের ভিডিও বানিয়ে বা এমন ভিডিওতে কমেন্টস করে কিংবা আজাইরা আড্ডাবাজি করে সময় হারিয়ে আফসোস করে লাভ আছে?
আপনার ওয়ালে কাদের পোস্ট আসে? আপনি দেখুন তো কয়টা লার্নিং রিসোর্স শেয়ার করেছেন,কয়টা লার্নিং পয়েন্ট নিয়ে পোস্ট করেছেন।পজিটিভ কি কি করেছেন বের করুন।বুঝে যাবেন কিসের মধ্যে আছেন।
ফেসবুক কে ব্যবহার করে কেউ সমাজ ও দেশের উচ্চপর্যায়ে চলে গেছে,কেউ বা দেশের গন্ডি পেরিয়ে গেছে।আর আপনি আমি কি করলাম?
ভাবনায় আসে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *