আপনি ঠিক ততটাই সক্ষম,যতটা আপনার চিন্তার গভীরতা সক্ষম
এক বাবার ২ জন উপার্যনক্ষম সন্তান ছিল। একদিন সেই বাবা তাঁর দুই সন্তানকে ডাকলেন এবং বললেন এখন থেকে তোমাদের দুইজনকেই প্রতি বছর ১ কোটি টাকা করে ইনকাম করতে হবে।
এটা শোনার পরে তাঁর বড় ছেলেটি স্বাভাবিকভাবেই উত্তর দেয়। এবং তাঁর বাবার কথা মতই কাজ শুরু করে দেয়।সে কোন প্রশ্নই করেনা বাবাকে।
কিন্তু অন্যদিকে তাঁর ছোট ছেলেটি বিরক্ত ভাবে বলে উঠে এটা অসম্ভব। এক কোটি টাকা তাও আবার ১ বছরে?? বাবা নিশ্চয়ই পাগল হয়ে গেছে। আমিতো সারাজীবন কাজ করে গেলেও ১ কোটি টাকা জমাতে পারবো না।
চুরি ডাকাতি করা ছাড়া এটা কখনোই সম্ভব না। আর এত টাকা কামাই করে করবোটাই বা কি?
এই পর্যন্ত একটু থামুন 
পোস্ট পড়তে শুরু করেছেন কি টাইটেল টা দেখে নাকি ছবিটা দেখে? এই পর্যন্ত পড়ার পরে আপনার মাথায় কি এলো?
বছরে কি এক কোটি টাকা ইনকাম করা সত্যিই সম্ভব?নাকি পেজের এডমিনের মাথাটা গেছে?
উত্তরগুলি কমেন্টে দিতে পারেন কিংবা ইনবক্সেও দিতে পারেন।
এবার যদি ১ কোটি টাকা উপার্জনের কথা শুনে আপনারও যদি ছোট ছেলেটির মত মনে হয় তাহলে লেখক বলেন এটাই হচ্ছে আপনার “মানি ব্লু প্রিন্ট”।
আর এটাই ঠিক করে দেয় আপনার আর্থিক জীবন কেমন হবে। আপনি ধনী হতে পারবেন নাকি সারাজীবন গরিব থেকে যাবেন?
মানে আমাদের মস্তিকে যে ব্লু প্রিন্ট আছে অর্থাৎ আমাদের চিন্তাধারাই ঠিক করে আসলে আমাদের জীবন কেমন হবে।
আপনি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ খুব সহজেই ধনী হয়ে যায়? যেখানে বেশিরভাগ মানুষই সব সময় আর্থিক সমস্যায় ভুগতে থাকে। এর কারন কিন্তু শিক্ষা, বুদ্ধি, যোগ্যতা বা কাজের সময় এইসব কিছু না।
বরং তাদের টাকা পয়সা বা সফলতা নিয়ে চিন্তা ভাবনাই তাদের জীবন ক্যামন হবে সেটা ঠিক করে দেয়।
T. Harv Eker (টি হার্ভ একার) এর লেখা বই Secrets of the Millionaire Mind: Mastering The Inner Game of Wealth বইটি পড়লে জানতে পারবেন এই সম্পর্কে।