আবার শুরু করছি প্রশ্নোত্তর পর্ব-

Wali Islam ভাই এর প্রশ্ন-
এক্সপার্টদের পরামর্শ চাই:
একজন পাইকারি বিক্রেতা যখন একটি প্রোডাক্টও খুচরা বিক্রি করেন, তখন একজন ই-কমার্স উদ্যোক্তা হিসেবে সেই একই প্রোডাক্ট নিয়ে কীভাবে প্রতিযোগিতামূলকভাবে ব্যবসা করা যায়?
বিশেষ করে জানতে চাই:
এমন পরিস্থিতিতে লাভজনকভাবে বিক্রি করার কৌশল কী হতে পারে?
ব্র্যান্ডিং, কাস্টমার সার্ভিস, মার্কেটিং বা অন্য কোনো কার্যকর পদ্ধতি আছে কি?
যারা এ ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে সফল হয়েছেন, তাদের বাস্তব অভিজ্ঞতা ও পরামর্শ জানালে উপকৃত হব।
আপনাদের মূল্যবান মতামত ও অভিজ্ঞতা শেয়ার করলে কৃতজ্ঞ থাকব।
অগ্রিম ধন্যবাদ। 🙏
আপনার প্রশ্নটা খুবই বাস্তব এবং গুরুত্বপূর্ণ,বিশেষ করে আমাদের মতো ই-কমার্স উদ্যোক্তাদের জন্য।
একই প্রোডাক্ট যখন পাইকারি বিক্রেতা খুচরা দামে বিক্রি করে,তখন শুধুমাত্র প্রাইস দিয়ে কম্পিট করা প্রায়ই কঠিন হয়ে যায়।
তাই এখানে “প্রাইস কম্পিটিশন” না করে “ভ্যালু কম্পিটিশন” তৈরি করাই মূল কৌশল।আমার অভিজ্ঞতা থেকে কয়েকটি কার্যকর কৌশল শেয়ার করছি-
১. ব্র্যান্ডিং ও পজিশনিং একই প্রোডাক্ট হলেও আপনার ব্র্যান্ড আলাদা হওয়া উচিত। মানুষ শুধু প্রোডাক্ট না, “কাকে থেকে কিনছে” সেটাও দেখে। প্যাকেজিং, প্রেজেন্টেশন, এবং ব্র্যান্ড স্টোরি এখানে বড় ভূমিকা রাখে।
২. কাস্টমার সার্ভিস (Game Changer) দ্রুত রিপ্লাই, ফলো-আপ, ডেলিভারি আপডেট, এবং বিক্রির পর সাপোর্ট, এগুলো পাইকারি বিক্রেতারা সাধারণত দেয় না।এখানেই আপনি এগিয়ে যেতে পারেন।
৩. কনটেন্ট ও মার্কেটিং শুধু প্রোডাক্ট বিক্রি না করে প্রোডাক্টের ব্যবহার, সমস্যা সমাধান, এবং লাইফস্টাইল ভ্যালু দেখান। এতে কাস্টমার “প্রোডাক্ট” না, “সমাধান” কিনে।
৪. নীচ মার্কেট টার্গেট করা সবাইকে টার্গেট না করে নির্দিষ্ট গ্রুপ (যেমন: গিফট কাস্টমার, প্রিমিয়াম ইউজার, বা নির্দিষ্ট এলাকা) ধরলে কম্পিটিশন অনেক কমে যায়।
৫. বান্ডলিং ও অফার স্ট্র্যাটেজি একই প্রোডাক্টকে অন্য ভ্যালু অ্যাডেড আইটেমের সাথে বান্ডেল করে দিন (যেমন ফ্রি গিফট, ডিসকাউন্ট কম্বো ইত্যাদি)।
৬. ট্রাস্ট বিল্ডিং রিভিউ, ইউজার ফিডব্যাক, রিয়েল ভিডিও, এবং ট্রান্সপারেন্সি, এগুলো দীর্ঘমেয়াদে পাইকারি বিক্রেতার থেকেও আপনাকে শক্ত অবস্থানে নিয়ে যাবে।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *