এটা সবার চাওয়া কিন্তু এটা চাইলেই সম্ভব না।এটাকে সম্ভব করতে গেলে সবার আগে বিজনেসের অবস্থান,সেটার নিশ,কাস্টোমার ফানেল,টার্গেটেড অডিয়েন্স সহ সর্বোপরি বিজনেসের অবস্থান জানতে হয়।
তাই যখন এমন প্রশ্ন কেউ আমাদেরকে করেন,আমরা উত্তর করি- আপনি একটা কনসাল্টেন্সি সিডিউল বুক করে কথা বলেন।
বিজনেস কিন্তু একটা ১০০ মিটার স্প্রিন্ট নয়।এটা একটা ম্যারাথন।আর ম্যারাথন জিততে গেলে আপনার মধ্যে বেসিক কিছু জিনিস থাকতে হবে-
দৃঢ় মানসিকতা
ধৈর্য্য
ফোকাস
ধারাবাহিকতা
হার্ড ওয়ার্ক মেন্টালিটি
কোচ বা মেন্টরকে মান্য করে প্রতিনিয়ত কাজ করার এবিলিটি।
কাউকে আপনি একটা লড়াই এ হারাতে চাইছেন,তাহলে সবার আগে তাকে হারানোর চিন্তা বাদ দিয়ে নিজের শক্তিমত্তা খুঁজে বের করুন।
ধরে নিন,আপনি ক্লাসের ফার্স্ট হতে চান।যে ফার্স্ট হয়েছে সে ৯৩% নাম্বার পেয়েছে আর আপনি পেয়েছেন ৭৮%.
এখন চাইলেই ফার্স্ট হওয়া যাবেনা।সবার আগে দেখতে হবে-
আপনার কত পাবার যোগ্যতা আছে।
আপনার ক্যাপাবিলিটি কেমন।
নিজেকে জানার পরে আপনি প্ল্যান করুন এবং সেভাবে কাজ করার চেষ্টা করুন।
আপনার এবিলিটি হলো ৯০% পাওয়া।তাহলে আপনি সেটা এচিভ করার চেষ্টা করুন।সেটা এচিভ করার পরে আপনার অবস্থান যদি হয় সবার শেষে তাহলেও সন্তুষ্ট থাকুন আর যদি হয় সবার আগে,তাহলেও আলহামদুলিল্লাহ।
অবস্থান যেটাই হোক না কেন সেখান থেকে ইম্প্রুভ করার চেষ্টা করুন।
এড কস্ট রিডিউস করে সেল বেশি জেনারেট করতে চাওয়াটাও সেই রকম।
আগে ব্রেক ইভেনে আসুন।সেখান থেকে প্রফিটে,তারপরে আস্তে আস্তে প্রফিট বাড়িয়ে ২/৩/৪ বা ১০ গুন করুন।
পৃথিবীর কোন বিজনেস কোচ কিংবা কনসাল্টেন্ট আপনাকে রাতারাতি কোন ফর্মুলা দিতে পারবেনা।
Sucess is a continuous process.
এটাকে রাতারাতি এচিভ করতে চাইলে পড়ে যাবার যে ধাক্কা,সেটা অসহনীয়।