আমার নিজেকে লেখা একটা পোস্ট।

সকাল বেলা মাত্র ২ ঘন্টা ঘুমানোর পর,উঠেই আমি সময় কিনতে বসেছি।
সময় কেনা যায়?
নিজের জন্য সময় কি কেনা লাগে?
হ্যাঁ,আমি গোটা ২০২৬ জুড়ে এই কাজটাই করতে চাই।কেন?
একটা সময় পর্যন্ত আমি অনেক কিছুই একা একা দেখে এসেছি অফিসের।আর সেজন্যই অফিস আমার উপরে খুব বেশি ডিপেন্ডেবল হয়ে গেলো।
এতটাই যে,আমি ছাড়া অফিস পুরাই অচল হয়ে যাচ্ছে।এইজন্য আমি কি কি হারাচ্ছি?
– আমার আত্নীয় স্বজন।
– বন্ধু-বান্ধব।
– সন্তানের সাথে কাটানো সময়।
– নিজের লাক্সারি।
তাই সিধান্ত নিলাম এইবারে আমি আমার জন্য সময় কিনবো।
কিভাবে?
আসেন সময় থাকলে একটু পড়ি-
আমাদের ওয়ার্কিং প্রসেস ঠিক নিচের মত-
আমাদের ৬ টা ডিপার্টমেন্ট
1. Client Realtion
– New Lead – যারা একেবারে নতুন,তাদেরকে গাইড করে এই টিম।
মানে,তাদের জানার বিষয়,চাহিদা এগুলাই।
– Regular Client – আমাদের রেগুলার সব ক্লায়েন্ট নিয়ে তাদেরকে গাইড করে এই টিম।
অর্থাৎ, এখানে তাদের কি সমস্যা।সেলস নিয়ে কি কি সমস্যা হচ্ছে।বিজনেসের কোন ইস্যু কিনা।ডিজাইন ও কন্টেন্ট সব সমস্যা শুনে নোট করব ও চাহিদ মত চেষ্টা করে সমাধানের।
2. Consultancy – নতুন / পুরাতন যারা বুকিং দেয়, সবার সাথে আমার একটা সিডিউল রাখা হয়।এইখানে আমি ক্লায়েন্টের সাথে বসে,তাদের সমস্যা ও সমাধান নিয়ে কাজ করি।
3. Operation Team – আমার দেয়া প্রেস্ক্রিপশন অনুযায়ী বিল সাবমিট করা ও সেগুলা আবার আমার এপ্রুভাল নিয়ে ক্লায়েন্ট কে পাঠানোর কাজটা তারাই করে।
4. Accounts Team – পেমেন্ট কনফার্ম হলেই কেবল আমরা সিডিউল দিই ও কাজ নিয়ে থাকি।আপনার সামাজিক অবস্থান যেমনই হোক না কেন,রুলস এটাই যে আপনাকে আগে পেমেন্ট ক্লিয়ার করতে হবে।
5. Branding Team – নতুন যত কাজ ঢোকে।সেটা এই টিমের হেডের কাছে চলে যায়।তারা এই অনুযায়ী কাজ শুরু করে।
6. Content Team – তাদের মেইন কাজ হলো- আমার দেয়া প্রেস্ক্রিপশন অনুযায়ী কন্টেন্ট ক্যালেন্ডার রেডি করা ও কন্টেন্ট মেকিং করা।সেখানে আবার তাদের জন্য শুটিং এর স্ক্রিপ্ট রেডি,স্টোরি বোর্ড ডিজাইনসহ কিছু কাজ আছে।যা ক্লায়েন্ট অন ডিমান্ডে হয়।
7. Marketing Team – এইখানে আমরা ক্লায়েন্টের জন্য মার্কেটিং সেব দিয়ে থাকি।এড দেয়া,এড এনালাইসিস করা ও সকল তথ্য আপডেট করা।ক্লায়েন্ট মিটিং করা।সবই এই টিমের কাজ।
8. Production Team – যেকোন ক্লায়েন্টের জন্য যদি ভিডিও/স্ট্যাটিক কন্টেন্ট বানাতে হয় তাহলে আমরা আগে সেটা সব রেডি করে প্রোডাকশন টিম নিয়ে বসি।এইখান থেকে সিডিউল নিয়েই আমরা ক্লায়েন্ট কে শুটের জন্য ডেট ও টাইম দিই।
9. Motion Design Team – এই টিমটা বেসিক্যালি শুট হবার পরে ভিডিও ও মোশন নিয়ে কাজ করবে এবং ক্লায়েন্টের জন্য বেস্ট পসিবল আউটপুট বের করবে।
10. Presentation Team / Project Manager – এই জায়গায় তিনি মুলত সকল ফাইনাল কাজগুলা নিয়ে সব ক্লায়েন্টকে ডেলিভারি দেয়া ও কাজ বুঝিয়ে দিয়ে সাইনিং আউট করেন।
একটা নিদৃষ্ট সময় পর্যন্ত, ১০ টা টিমের হয়েই আমি কাজ করেছি।ম্যাক্সিমাম ডিপার্টমেন্ট আমি একাই সামলে নিতে চেয়েছি কারন আমার বাজেট ছিলোনা।
আর এই কারনেই আমি মুলত সময় পাইনা।এখন এই বছরে আমার টার্গেট হলো- সব বিভাগের জন্য বেস্ট বেস্ট মানুষকে হায়ার করা।
আমরা এইজন্যই হায়ারিং করছি।
– Content Team
– Branding Team
– Production Team
– Accounts Team
– Motion & Video Team
সকল জায়গায় নিয়োগ চলমান রেখেছি।আশা করছি সব ক্রিয়েটিভ মানুষদেরকে পেয়ে গেলে একটু সময় পাবো নিজের জন্য।
ক্রিয়েটিভ মানুষেরা তো ফ্রীতে কাজ করবেনা তাই এই ব্যায়টাই হলো আমার সময় কেনা।
ছবিতে আমাদের – ইন হাউজ টিম।আমাদের একটা সম্পূর্ণ রিমোট টিম আছে।ঈদের পরে আমরা এই টিমকে বড় করবো আর রিমোর্ট কে ছোট করে ফেলবো ইনশাআল্লাহ।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *