উদ্যোক্তাদের বিভিন্ন বিষয়ে বারবার ধরা খাওয়ার মুলত তিনটা কারন

১. লেখাপড়ার করার মত ইচ্ছাশক্তি নাই তাই অজ্ঞতা আছে।
২. One Man Army হবার মত কনসেপ্টে বসবাস করা।
২. মাথার চুলের চেয়ে বেশি আইটি এক্সপার্ট চারিদিকে।
আপনাকে কেউ ঠকাচ্ছে কিনা,সঠিক ওয়েতে আপনার কাজটি হচ্ছে কিনা সেটা সেগুলি জানার জন্য যতটুকু লেখাপড়া দরকার হয় একটা বিষয়ে,আমাদের উদ্যোক্তারা ততটুকু লেখাপড়া করতে আগ্রহীনা।
এই যে অজ্ঞতা,এই অজ্ঞতাকে পুঁজি করে আপনাদেরকে ঠকিয়ে উপরে উঠছে কয়েকটা শ্রেণীর মানুষ।
১. বিভিন্ন গ্রুপের এডমিন।
২. বিভিন্ন মেলার আয়োজক।
৩. আতি-পাতি মেন্টর।
একটা জিনিস মনে রাখা জরুরী যে,যারা এক্সপার্ট হন কোন বিষয়ে তারা কাজের অভাববোধ করেনা আর কাজ না পেলেও তাদের আত্নসম্মানের জন্য তারা কারো কমেন্টে কিংবা ইনবক্সে যেয়ে নিজেকে এক্সপার্ট বলেনা।এই সহজ কনসেপ্ট টা আমাদের নেই।
আপনার প্রোফাইলে যেকোন আইটি সেবা চেয়ে একটা পোস্ট করলে দেখবেন- অনেকেই অনেকের নাম মেনশন করছে কিন্তু যাদেরকে মেনশন করা হয়,তাদের প্রোফাইল,তাদের গুগলে ক্যারিয়ার এগুলি কি আমি-আপনি জাজ করি?
করিনা,কারন আমরা মুখে বললেও আমাদের সময় দেবার মত ধৈর্য্য নেই,লেখাপড়া নেই।মানে আমাদের লেখা কন্টেন্ট আর আমরা আসলে বাস্তবে আলাদা দুইটা স্বত্তা।মুখে আর অন্তরের মেলবন্ধন না থাকলে তো আপনি সৎ মানুষ না।
মজার ব্যাপার হলো- ঐ সকল মেনশন করা পাবলিকগুলা আবার সমস্যার সমাধান চেয়ে পোস্ট করা মানুষগুলিকে ইনবক্স করে 😜
আপনি নিজেকে দিয়ে জাজ করেন তো।আপনার যদি কাজের অভাব না হয়,তাহলে আপনি কি কারো দারস্ত হবেন?
মনে রাখা জরুরী যে,সুর্যের আলো বের হলে সবাই এমনিই টের পাবে,তাই প্রতিভা থাকলে সেটা বের হবেই।কেউ আটকে দিতে পারবেনা।
এদিকে আমাদের আশেপাশে থাকা বুদ্ধিজীবীরা সব সময়ই আমাদেরকে বড় হবার টিপস দেয়, ট্রেনিং করিয়ে টাকা নেয়,নানান ওয়ার্কশপ আর মিট আপ করান কিন্তু সেইসব আলোচনাতে ঘুরে ফিরে একই কথা থাকে।আর সেগুলার মুল বিষয়বস্তু অনেকটা এমন-
উদ্যোক্তা হউন ➡️ প্রোডাক্ট সোর্স করুন ➡️ বিভিন্ন গ্রুপে একটিভ থাকুন ➡️ এডমিনদের তেল দিন (ইনডিরেক্টলি) ➡️ ওমুক-তমুক দের মেনে চলুন ➡️ ওয়ার্কশপে জয়েন করুন ➡️ পোস্ট দিন ➡️ কমেন্ট করুন ➡️ পরিচিতি বাড়ান ➡️ পন্য সেল করুন।
পেইড মার্কেটিং নিয়ে কনসেপ্টগুলি ছিলো এমন-
১. বিজনেস করতে টাকা লাগেনা।
২. বিজনেস করতে গেলে পরিচিতি লাগে।
৩. গ্রুপে একটিভ থাকুন আর ওমুক-তমুক কে মেনে চলুন।
৪. বারো মাসের ১৩ ইভেন্টে যোগ দিন।
৫. বিজনেস করতে পেজ লাগেনা।
বর্তমানে হয়েছে এমন-
১. এটা মোটেও ভালোনা,পেজ নষ্ট হয়ে যাবে।
২. বুস্ট করুন নিজে অন্যরা তো ভালোনা।
৩. বুস্ট করে অনেক সেল হয় যদি কাজ টা সঠিক লোকে করে।
৪. আপু/ভাই, বুস্ট করলে রিচ কমে যাবে এড রান করেন😜
৫. বুষ্টে টাকা খরচ করাটা বোকামি।
এভাবে সব সময় আপনাকের One Man Army বানাতে চাওয়া হচ্ছে অথচ দুনিয়ার কোথাও এই শব্দটা কার্যকর হয়না।আপনি দেখেন-
যিনি ধান উৎপাদন করেন তিনি ঐটা সেল করে তার প্রয়োজনীয় সব মেটান।যিনি আলু উৎপাদন করেন তিনি সেটা বেঁচে অন্য প্রয়োজন মেটান।
আসলে মুল বিষয় হলো- নিজের স্কিলটাকে সেল করা শিখতে হবে আর বাকি সব কাজের কন্য দক্ষ লোক ঐ টাকা থেকে নিয়োগ দিতে হবে।
এইটাকে বলে টিম তৈরি করা,সাপ্লাই চেইন মেইনটেইন করা।যারা এটা ঠিকঠাক করতে পারেন তারা এগিয়ে যান আর যারা এই লেখাটা বড় দেখে এডিয়ে যাবেন তাদের অবস্থা আজীবন একই থাকবে।দু-চারদিন ভালো কিছু করলেও সাসটেইন করতে পারবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *