একই পন্য কিন্ত সবার সেলস কেন আলাদা হয়

একই প্রোডাক্ট নিয়ে কাজ করেন অনেকেই তবে সবার সেলস একই হয়না।কারো কাছে অনেক সেলস হয়,ঐ পেজের / শপের প্রোডাক্টের অনেক চাহিদা হয় কিন্তু ঐ একই প্রোডাক্ট,অন্য পেজে বা শপে গেলে সেলস নাই।
কেন বলেন তো?
বিস্তারিত জানার জন্যই এই পোস্ট।
1. Positioning decides perception.
মানুষ কখনোই বেস্ট প্রোডাক্ট বা সার্ভিস কিনেনা।তারা সেটাই কিনে যেটাকে তারা বেস্ট প্রোডাক্ট বা সার্ভিস বলে মনে করে।
যার সেলস নাই সে ঐ ফিল টা দিতে পারেনা।
2. if you don’t position, the market will.
আপনি যদি নিজের অবস্থান তৈরি না করতে পারেন তাহলে মার্কেট আপনাকে জাস্ট আর একটা অপশন হিসাবেই বিবেচনা করবে।
তাই পজিশন ক্রিয়েট করতে হয়।
3. Niche positioning beats mass appeal.
সবাইকে কাস্টোমার বানাতে চাইলে,কেউ আপনার কাস্টোমার হবেনা।
সবার কাছে নিজেকে পৌছাতে চাওয়ার মত বোকামি আর নাই।সবার কাছে পৌছাতে চাইলে আর কারো কাছেই যেতে পারবেন না।
4. Positioning sets your price.
শক্তিশালী পরিচিতি বা ব্রান্ডিং আপনার পন্য বা সেবাকে বানায় প্রিমিয়াম আর দুর্বল পরিচিতি বা ব্রান্ডিং আপনার পন্য বা সেবাকে করে তো সন্দেহজনক।
তারা ভাবতে থাকে আর অন্যদের সাথে তুলনা করতে থাকে।
5. Clear positioning simplifies marketing.
আপনার অবস্থান যখন স্পষ্ট হয়ে যায় তখন আপনার পোস্টের রিচ বাড়ে, রিলসের ভিউ বাড়ে, এডসের সেলস বাড়ে।
সব মিলিয়ে বিজনেস করা সহজ হয়ে যায়।
6. Brands are built in the mind.
মানুষের মনে হলেই কেবল ব্রান্ড হয়।মানুষ যদি মনে করে যে,আপনার প্রোডাক্ট বা সার্ভিস ভালো এবং সেটার প্রচার আপনার অনুপস্থিতিতে করে তাহলে তখনই ব্রান্ড হয়।
Logos are visual.
Positioning is psychological.

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *