জীবনে মানুষের সানিধ্য পাওয়া সত্যিই সৌভাগ্যের

ছোটবেলায় আমরা সবাই একটা কথা পড়েছি,
“প্রাণ থাকলেই প্রাণী হওয়া যায়,
কিন্তু মন না থাকলে মানুষ হওয়া যায় না।”
ছোটবেলায় এই কথাটার অর্থ যেভাবে বুঝতাম,এখন আর সেভাবে বুঝি না।
সময় বদলেছে।আমার উপলব্ধিও বদলেছে।
এখন মনে হয়,শুধু মন থাকলেই মানুষ হওয়া যায় না,
মানুষ হতে গেলে কিছু বিশেষ গুণও থাকতে হয়।
কারণ,বর্তমান পৃথিবীতে “মানুষের সংখ্যা” বাড়লেও,
“মানবিক মানুষের সংখ্যা” দিন দিন কমে যাচ্ছে।
এখন আর সহজে মানুষের দেখা পাওয়া যায় না।এখন বেশি দেখা যায়,মানুষের অবয়বে থাকা ভিন্ন মানুষ।
সত্যিকারের মানুষ হতে গেলে শুধু চেহারা না,ভেতরটাও সুন্দর হতে হয়।
মন,বিবেক,কৃতজ্ঞতাবোধ,সম্মান,শ্রদ্ধা,দায়িত্ববোধ,
বিবেচনাশক্তি,এবং মানুষকে টাকায় বিচার না করার মানসিকতা।
এই গুণগুলোই একজন মানুষকে সত্যিকারের মানুষ বানায়।
আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি,কারণ আমি এমন কিছু মানুষের সানিধ্য পেয়েছি,যারা সত্যিই মানুষ।
এমন কিছু Rare মানুষ,যাদের উপস্থিতি এখনও বিশ্বাস করায়,ভালো মানুষ পৃথিবীতে এখনো আছে।
এই পোস্টের মাধ্যমে আমি,সেই সকল মানুষগুলোর জন্য দোয়া করতে চাই।
আল্লাহ পাক তাদেরকে সবদিক দিয়ে ভালো রাখুন।
মানসিক শান্তি দিন।সম্মান দিন।হেফাজতে রাখুন।আর এমন মানুষ যেন এই পৃথিবীতে আরও জন্ম নেয়।
কারণ,বর্তমান সময়ে ভালো মানুষের সানিধ্য পাওয়া,
সত্যিই অনেক বড় সৌভাগ্যের ব্যাপার।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *