কোনো ইস্যুতে একটু আগুন ঢেলে দিন।
Reach বাড়ছে, Comment বাড়ছে, Share বাড়ছে!
এটাই Negative Marketing-এর সবচেয়ে বড় শক্তি।
মানুষ Positive Content-এর চেয়ে Negative Content-এ দ্রুত React করে।কারও ভালো কাজের গল্পের চেয়ে কারও ব্যর্থতার গল্প বেশি আলোচনা হয়।
কারও সফলতার গল্পের চেয়ে তার ভুল নিয়ে আলোচনা করতে মানুষ বেশি আগ্রহী।
আর কেউ ভালো কিছু করলে আমরা হয়তো Like দিয়ে চলে যাই।
কিন্তু কেউ একটা ভুল করলেই?
কমেন্ট করার জন্য হাত নিশপিশ করে!ফলে Negative Content খুব সহজেই Attention পেয়ে যায়।
কিন্তু এখানেই একটা বড় ভুল হয়।
“Reach তো পাচ্ছি, Engagement তো হচ্ছে, তাহলে Marketing সফল!”
Attention পাওয়া আর Business তৈরি করা এক জিনিস নয়।আপনি Negative Marketing করে ১০ লাখ মানুষের কাছে পৌঁছাতে পারেন।
– কিন্তু সেই ১০ লাখ মানুষের মধ্যে কয়জন আপনাকে বিশ্বাস করবে?
– কয়জন আপনার Product কিনবে?
– কয়জন দ্বিতীয়বার আপনার কাছে আসবে?
– কয়জন আপনার Brand-এর কথা অন্যকে Recommend করবে?
কারণ মানুষ Negative বিষয় দেখতে পছন্দ করলেও, নিজের জীবনে Negative Experience পেতে চায় না।
আমরা অন্যের Drama দেখতে ভালোবাসি, কিন্তু নিজের টাকা খরচ করার সময় Drama চাই না।
আমরা Controversy উপভোগ করি, কিন্তু Brand থেকে চাই,
Quality.Reliability.Trust.Good Experience.
এই কারণেই একটা Negative Post হয়তো একদিনে আপনার Page-এর Reach বাড়িয়ে দিতে পারে।
কিন্তু একটা ভালো Story, একটা Educational Content কিংবা ধারাবাহিক Value-driven Communication হয়তো ধীরে ধীরে আপনার Brand Equity তৈরি করবে।
আর Brand Equity তৈরি হতে সময় লাগে।সেটা একটা Viral Post দিয়ে তৈরি হয় না।
এখানে একটা মজার বিষয় আছে,আমরা অন্যের Negative Content নিয়ে যতই আনন্দ করি না কেন, নিজের Brand-এর ক্ষেত্রে কিন্তু কেউ Negative হতে চায় না।
কেউ চায় না তার Customer বলুক,
– “ওদের বিশ্বাস করা যায় না।”
অর্থাৎ,আমরা Negative আলোচনা করতে ভালোবাসি, কিন্তু Negative Reputation চাই না।
এই পার্থক্যটা একজন Marketer-এর বুঝতে হবে।
তাই শুধু Like, Comment, Reach, Impression কিংবা CPC-এর সংখ্যার পেছনে ছুটবেন না।
Numbers গুরুত্বপূর্ণ,তবে সব Number আবার Business-এর জন্য সমান গুরুত্বপূর্ণ নয়।
একটা Post আপনাকে ১ লাখ Reach দিতে পারে।
আরেকটা Post হয়তো মাত্র ১০ হাজার মানুষের কাছে পৌঁছাবে।
কিন্তু সেই ১০ হাজার মানুষের মধ্যে যদি ২০০ জন আপনার Brand সম্পর্কে ভালো ধারণা তৈরি করে, ৫০ জন Inquiry করে এবং ২০ জন Customer হয়,তাহলে দ্বিতীয় Post-টাই আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ।
কারণ,Viral হওয়া Marketing-এর লক্ষ্য নয়।Viral Attention-কে Business Value-তে Convert করাই Marketing-এর কাজ।
তাই Negative Marketing দিয়ে আজ Reach বাড়াতে পারেন।কিন্তু দীর্ঘমেয়াদে Business করতে চাইলে,মানুষের Attention-এর পাশাপাশি তাদের Trust অর্জন করুন।
– কারণ Reach কমে যেতে পারে।
– Algorithm বদলে যেতে পারে।
– Engagement কমে যেতে পারে।
কিন্তু একটা মানুষের মনে আপনার Brand-এর জন্য তৈরি হওয়া Trust,সেটাই আপনার সবচেয়ে বড় Marketing Asset.