শারিরীক ছুটি নয়, চিন্তার ছুটি দরকার!

আমরা সবাই সফল হতে চাই।সবাই চাই, এক ধাপ এগিয়ে থাকি অন্যদের চেয়ে।কিন্তু যখন সেই সফলতার ভিত গড়ার সময় আসে,তখন আমরা ভাবি, “একটু ছুটি থাকলে ভালো হতো।”
কাজের ভিড়ে ছুটি চাই,কিন্তু ছুটির সময় কাজ চাই না!
ঈদের ১০ দিনের ছুটিতে,বেশিরভাগ মানুষ একটিবারও ভাবেনি,এই ছুটির সময়টাকে কি কাজে লাগানো যেত না?
একটু এগিয়ে থাকা যেত না?
সফল মানুষদের একটা জিনিস একেবারে আলাদা, তারা সময়কে ছুটি দেয় না,বরং সময়কে নিয়ন্ত্রণে রাখে।
তারা রুলস নয়, ডিসিপ্লিনে চলে।তারা ব্যস্ত নয়, বরং তারা অনেক বেশি ফোকাসড।
কাজ যদি প্রথম প্রায়োরিটি না হয়,তাহলে স্বপ্ন কেন প্রথমে থাকবে?
দুর্দান্ত সব পরিকল্পনা, বড় বড় স্বপ্ন এগিয়ে নিতে হলে চাইনিয়মিত ছোট ছোট কাজ,ছুটির দিনেও যখন অন্যরা থেমে যায়।
এই লেখাটা তাদের জন্,যারা ছুটির পর ফিরে এসে আবার “নতুন করে শুরু” করতে চান।
তাদের বলি,
“যারা ছুটিতে কাজ করে, তারা ফিরেই নতুন কিছু শুরু করে না, তারা ফিরেই অন্যদের চেয়ে এগিয়ে থাকে।”

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *