খুব সকালে আমি ইনবক্স চেক করিনা সাধারণত। আগে বই পড়তে ভালোবাসি।এমন ম্যাসেজ আমি প্রায় প্রতিদিনই পেয়ে থাকি যে- আমার লেখা তার ভালো লাগে, আমার লেখার জন্যই জীবন বদলে গেছে কিন্তু আমার লেখা আপনাদের পরিবারেও ইমপ্যাক্ট করে এটা জেনে একটু বেশিই খুশি হয়েছি।
যখন কেউ একটা ম্যাসেজ করে- সৌভিক ভাই, আপনি আমার জীবন বদলে দিয়েছেন, আপনার লেখা আমার পরিবারকে বদলে দিয়েছে।
কেউ বলে- ভাইয়া, আপনার লেখা আমার হাসবেন্ড কে বদলে দিয়েছে, আপনি অনেক ভালো মানুষ।
কেউ বলে-ভাইয়া, সকালে উঠে বাচ্চাদের স্কুলের জন্য রেডি করি, আপনাকে মনে পড়ে, কারন আপনার লেখা ওদের শেখাই, আপনি ভালো মানুষ।
এরচেয়ে বড় দোয়া কি আর হতে পারে?
জীবনটা ক্ষণস্থায়ী, সুযোগ একবারই পাবেন।বেশি বেশি ভালো কাজ করে যদি মানুষের অন্তরে আপনার স্থান হয়ে যায়, তাহলে এই একবারই যথেষ্ট।