সবকিছু আপনার প্ল্যান মাফিক হবেনা আর এটাই জীবন।

শুক্রবারের দিনটা আমার বেড ছাড়তেই ইচ্ছা করেনা তবে আমি যে অলস থাকি এমন না।বেডেই অফিসের সেট আপ করে সেখানেই কাজ করতে ভালোবাসি।
সবচেয়ে প্রিয় কাজ হলো- সারা সপ্তাহের প্ল্যান করা ও যতটা পারা যায় কন্টেন্ট গুলা প্ল্যান করে সাজিয়ে নেয়া কারন আমি সারা সপ্তাহে এই একটাই দিনে একটু সময় পাই।
আজকে ২৫ টা ঈদ প্ল্যান রেডি করার ছিলো তাই সেই মোতাবেক শুরু করার প্ল্যান ছিলো আর একইসাথে সব পেন্ডিং কাজ করবো।
বাইরে বন্ধুদের সাথে একটা আউটিং ছিলো সেখানেও লাঞ্চ করার কথা ছিলো কিন্তু থেকে গেলাম বাসাতেই।
ফুফু শ্বাশুড়ি এসেছে অথচ এই ৫ দিনে আমাকে তিনি দেখেনই নাই।সেজন্যও থাকলাম কিন্তু সকালেই META এর সাথে একটা ইস্যু নিয়ে বসলাম
সকাল ১১ টা থেকে ১ টা আবার নামাজ পড়ে এসে ২ টা থেকে ৩ টা পর্যন্ত আমার সাথে META টিমের মোট ৫ টা ইস্যু নিয়ে কথা হলো।
কোন ইস্যুই এখনো ফাইনালি ফিক্স হয়নি তবে আশা করছি দ্রুতউ সমাধান হবে।
এদিকে আমার প্ল্যান রেডি করা হয়নি একটাও আবার অফিসের ৪ টা পিসি আজকে রেডি করা লাগবে।খুব সাধ করে একটা শুক্রবার পাই অথচ কিভাবে কাটে সে শুধু আমিই জানি।
এই শরীরের রেস্ট টা একটা কাল্পনিক স্বপ্নের মত হয়ে গেছে।
এই আমিটাই চাকুরী ছেড়ে স্বাধীন জীবনের জন্য ব্যবসা করতে এসেছিলাম।
যারা ভাবেন,ব্যবসা মানেই স্বাধীনতা,তারা একটু বাস্তব ব্যাপারগুলি চেক করবেন।একটা টাইম পর্যন্ত আপনি আপনার Friend Circle & Family ও ভুলে যাবেন আর একইসাথে আপনার জীবন কাটবে শুধু ব্যাখা দিতে দিতে যে আপনি আসলেই ব্যাস্ত হয়ে গেছেন।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *