সমস্যা OTA নয়,সমস্যা আপনার মধ্যে বিরাজ করে

বর্তমানের সোশ্যাল মিডিয়া দুইটা ভাগে বিভক্ত।আর সেখানে আলোচনার একটা হট টপিক হলো- OTA বা Online Tech Academy নামের প্রতিষ্ঠান নাকি অনেক মানুষের টাকা মেরে খেয়েছে।
এই প্রতিষ্ঠানের ভালো ও মন্দ নিয়ে অনেক কথা আমি আগেও শুনেছি এবং ভবিষ্যৎ এও শুনবো বলেই মনে করি।
এর কারন কি জানেন?
কারন আমাদের মানসিকতা।হ্যাঁ,আমরা যে সবাই সব সময় রাতারাতি বড়লোক হবার স্বপ্ন দেখি,সেটাই মুলত সমস্যা।
যখন কেউ বলে,
– বিজনেস করতে টাকা লাগেনা।
– এক ফাইলই যথেষ্ট মানে একটা কোর্সেই সব।
– পাগল না হইলে ব্যবসা হবেনা।
– কোর্স না করলে ব্যবসা হবেনা।
– ১০ দিনেই ২৫ লাখ টাকার সেলস চ্যালেঞ্জ।
তখন আপনার মন কেন সেখানে পালটা প্রশ্ন ছুঁড়ে দেয় না?
কেন সেই মন আপনাকে বলেনা যে এভাবে রাতারাতি তো সফল হওয়া যায়না।
তাই আসলে OTA,Storela,Stepup,BizCareIT কিংবা আরও যত প্রতিষ্ঠানই থাকুক না কেন,আসুক না কেন, তাদের সমালোচনা করার আগে নিজের মস্তিষ্কের জন্য ভালো মানের ট্রিটমেন্টের ব্যবস্থা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *