বিজনেস টিপস – ২৫২৯৬

আমার লেখার কারনে গালি দিতে মনে চাইলে দিয়েন তবে আগে নিজেকে আয়নার সামনে এনে প্রশ্ন করে দেখেন তো- আপনি নিজে কখনো বিক্রি হতে চাইবেন?
উত্তর হলো- নাহ।আমি বিক্রি হতে চাইবোনা।
এইবার প্রশ্ন হলো- আপনি নিজে ট্রাস্টেড হতে চাইবেন?
উত্তর হলো- হ্যাঁ, অবশ্যই আমি ট্রাস্টেড হতে চাইবো।
পার্থক্যটা বুঝেছেন?
আসেন একটু ব্যাখা করি-
ফেসবুকে একটা প্রোফাইল আছে, একটা পেজ আছে আবার হয়তো একটা গ্রুপ আছে নিজের।এছাড়াও তো অনেক গ্রুপ অফ কোম্পানির মালিকের সাথে সম্পর্ক ধরে রাখার খাতিরে আপনার যেখানেও যাতায়ত আছে।
সকল জায়গায় আপনার কাজ কি?
১. প্রতিদিন নিয়ম করে সেলস পোস্ট দেয়া।
২. নিয়ম করে হ্যাশট্যাগ ইউজ করা।
৩. নিয়ম করে প্রোডাক্টের পোস্ট করা।
আচ্ছা বলেন তো- আমার প্রোফাইলে আপনি কেন আছেন?
আমার পেজে কেন আছেন?
আপনি কাউকে কেন ফলো করেন?
সবগুলার উত্তরে নিশ্চয়ই এমন হবেনা যে, আমি সবার কাছে বিক্রি হতে চাই।সবাই সারাদিনে সেলস পোস্ট করে আর তাই আমি থাকি।
আসলে আপনি নিজে যাদেরকে বা যে সকল পেজকে ফলো করেন,তাদের থেকে শিখতে পারেন কিংবা তারা আপনার সময়ের বিনিময়ে,আপনাকে কিছু ফিরিয়ে দেয়।
বিশ্বের সকল সফল ডিড হলো- Win – Win ডিড।
অথচ আপনি সারাদিন-রাত ব্যাস্ত থাকেন কেবলই একা জেতার জন্য।আপনার কাছ থেকে প্রোডাক্ট আমি কেন কিনবো?
আচ্ছা প্রোডাক্ট কেনার পরে,কেন থাকবো?
এই প্রশ্নগুলির উত্তর কখনো নিজের কাছে চেয়েছেন?
খুব কম মানুষ এর উত্তর পাবেন বা পেয়েছেন।আমার লেখ ভালো লাগবেনা কারন- আমরা দিনশেষে শুধুই সেলস চাই কিন্তু নিজেরা সেটা পাবার যোগ্য কিনা এটা ভাবিনা।
শোনেন,ব্যবসা অনেক সাধনা আর শেখার বিষয়।যদি এটা আপনার মনে না হয়,তাহলে আপনি সারাদিন এর ওর কোর্স করেন,ভিডিও দেখেন,ক্লাস করেন,কোন লাভ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *