ব্যবসা শুরু করেই কোন প্রকার সেলস নিয়ে না ভেবে একটা বছর জাস্ট বিল্ড করে যান।
প্রথম ৩ মাস শুধু ব্যবসাটাকে গোছাতে চেষ্টা করেন।
পরের তিনমাস শুধু নিয়মিত একটা সেলস করার ট্রাই করেন।
পরের ৬ মাস শুধু ব্রেক-ইভেনে পৌছাতে চেষ্টা করেন।
যদি বিজনেস নিয়ে আপনি সিরিয়াস হন তাহলে অবশ্যই ৩ টা বছর সেখান থেকে আউটপুট না বের করে জাস্ট বিল্ড করেন।
হ্যাঁ, অনেকেই বলবে- ১০ দিনে ২৫ লাখ সেলস হয়।এই তো নতুন শুরু করেই ১ কোটি সেলস এনেছি।ব্যবসা করতে টাকা লাগেনা।ব্যবসাতে মানসিক শক্তিই সবচেয়ে আগে।
এমন অনেক মুখরোচক শব্দের ফুলঝুড়ি দেখা যাবে কিন্তু আমাদের বাস্তবতা ভিন্ন।
আপনি হয়তো বলবেন- ৩ বছর যদি আমি আউটপুট না বের করি তাহলে আমার এই বিজনেস করার দরকার কি?
আছে,অনেক দরকার আছে।আজ যারা রাতারাতি এউ ব্যবসা বড় করার স্বপ্ন দেখাচ্ছে,কাল আপনি তাদেরকে পাবেন না।আজ যারা লাখ টাকার সেল দেখাচ্ছে কাল তাদের ব্রান্ড ভ্যালু কিংবা প্রোডাক্ট সেইম রেখে ব্যবসা করতে দেখবেন না।
ব্যবসা মানে তো শুধু টাকা জেনারেট করা নয়।একটার পর একটা জেনারেশন এই গাটস টেনে বেড়ানোর নাম হলো- “বিজনেস”।
আপনি যেটা শুরু করেছেন,সেটা কি পরের জেনারেশন ক্যারি করতে পারবে? সেই অবস্থায় কি আপনি নিয়ে যাবেন?
যে আইডিয়া নিয়ে আপনি পরের ১০ টা বছর কাজ করবেন না,সেটার পিছনে ১০ মিনিট ব্যয় করাটাও ভুল।কথাটা “ওয়ারেন বাফেটের”।
Just Build the system first.
Trust me, your income will come 
আজ হয়তো কেউ ১ মাসে ১ লাখ ইনকাম করছে দেখে আপনি হতাশ হচ্ছেন কিন্তু আপনার প্রসেস টা ঠিক করে নিয়ে আপনি শুধু টিকে থাকেন।একটু একটু করে এগিয়ে যেতে ট্রাই করেন,বিশ্বাস করেন যদি সত্যিই এই ট্রাস্ট আপনি বিল্ড করতে পারেন,তাহলে আপনাকে আর পিছনে ফিরে থাকাতে হবেনা।
আজ যারা কোটিপতি হবার গল্প শোনাচ্ছে বা দেখাচ্ছে তারা হারিয়ে যাবে।আজ যারা শুধু মোটিভেশনাল স্পিচ দেখিয়ে দিচ্ছে,তারাই একসময় আপনাকে নিয়ে বলতে বাধ্য হবে।
আজ শুরু করলাম,কাল সেলস চাইলাম।এটা ব্যবসা নয়।ব্যবসা চরম সাধনার বিষয়।
যদি সেলসে ফোকাস করেন তবে বিরক্তিকর জায়গায় পৌছে যাবেন আর যদি,সমস্যার সমাধানে ফোকাস করেন ও ট্রাস্ট বিল্ড করাতে ফোকাস করেন,তবে প্রফিট নিয়ে ভাবার মত কিছুই থাকবেনা।