একজন উদ্যোক্তার যে গুন আবশ্যক-
একজন উদ্যোক্তা/ব্যবসায়ী/CEO/Founder হিসাবে, আপনার মধ্যে সবার আগে যে গুনটা থাকা দরকার, সেটা হলো- জানার আগ্রহ এবং মুখের কন্ট্রোল।
পৃথিবীতে যত সফল মানুষ আছে,তাদের সবার ক্ষেত্রে একটা কমন ব্যাপার আছে।সেটা হলো,তারা সবাই খুব নিয়মিত পড়তে বসেন এবং তাদের জানার আগ্রহ ঠিক এখনো বিরাজমান।সবাই পড়তে ভালোবাসেন।
আপনি-আমি কেউই সব জানিনা।সব জানার কথাও না কিন্তু আমাদের চেষ্টা করতে হবে- আমার সাথে যেসকল বিষয় কানেক্টেড সেগুলি সম্পর্কে যেন আমার নলেজ থাকে।
অনলাইনে বিজনেস করতে গেলে,যে বিষয়গুলি নিয়ে আপনাকে জানতে হবে,তার মধ্যে ফেসবুক মার্কেটিং খুব উপরের দিকেই থাকবে।
এই বিষয়ে আপনার অজ্ঞতার দ্বায় অন্য কাউকে দিয়ে লাভ নেই।
– Facebook Ads vs Facebook Boost.
– একটা এডের রেজাল্ট কিসের উপরে নির্ভর করে।
– একটা এডের কোন গোল থেকে কি আউটপুট আসে।
– Ads Analysis,Optimization কি।
– কিভাবে একটা এডের ম্যাপিং হয়।
– Targeted & Non Targeted promotion কি?
– কোন প্রোডাক্টের ROI কিভাবে নির্ধারিত হয়।
– Creative, Ads set এসব কি?
– Multiple Ads set, Goal এগুলি কি।
শুধু ফেসবুক মার্কেটিং নিয়ে আমার লেখা ও ভিডিও যা করা আছে,সেটার চেয়ে বেশি লেখা ও ভিডিও দেশের আর কারো নেই।
শুধু আমি একাই নই,দেশের সব ডিজিটাল মার্কেটারই প্রতিনিয়ত এখন এগুলি নিয়ে লিখেন ও ভিডিও করে দেন।
এরপরেও এই সময়ে এসে যদি লেইম মার্কা প্রশ্নথাকে কারো যে- Goal, Get more message হলেও আমার এড থেকে লাইক-কমেন্ট কেন এলোনা? সেলস কেন আসলোনা?
এসব বলার অর্থ হলো- আপনার অজ্ঞতার পরিমাণ অনেক বেশি।এগুলি নিয়ে জানার অভ্যাস তৈরি করুন।সংসার,বাচ্চা এসব সামলে পড়ার মত সময় পাইনা।এই টাইপের অজুহাত যাদের আছে,তাদেরকে বলবো- হয় নিজে জানুন,আর নইলে যে জানে তাকে সম্মান কিরে জেনে নিন।
আর হ্যাঁ, Exactly what to say বইটা পড়ার জন্যও জানিয়ে রাখলাম।