পোস্ট টা সবার জন্য,যারা আমাদের ক্লায়েন্ট হয়েছেন কিংবা হবেন বলে চিন্তা করছেন,তাদের সবার জন্য।

বিগত ১৩ বছরে আমরা প্রায় ২০০০০+ ক্লায়েন্টদের সাথে কাজ করেছি,আলহামদুলিল্লাহ। শুধু উদ্যোক্তা হিসাব করলে এই সংখ্যাটা ২০০০০ এর মতই হবে,আলহামদুলিল্লাহ।
আমরা সর্বোচ্চ চেষ্টা করি,আমাদের সকল প্রকার গ্রাহকের কাজ সঠিকভাবে করতে এবং গ্রাহক যেন সেবা গ্রহণ করে নিয়মিত। ক্রেতা কখনোই টাকা দিয়ে পন্য বা সেবা কিনে জিততে পারেন না।
ক্রেতার জয় মুলত মেন্টাল স্যাটিসফিকশনে।পন্য বা সেবার মান ভালো হলেই কেবল আপনি ক্রেতাকে সন্তুষ্ট করতে পারবেন।
আমরা এইভাবেই সবার কাজ করতে চেয়েছি এবং এখনো চাই।তবে সব সময় সব কেসে কিন্তু আমরা জয় পাইনা।যত ইভেন্ট হয়,যত ক্লায়েন্ট আসেন,সবার বেলাতেই কিন্তু আমরা সফল হইনা।সব স্টোরিই কিন্তু সাকসেস স্টোরি না।
আমাদের অনেক ফেইলিউর আছে।আমরা মানুষ আর তাই আমাদের ভুল-ত্রুটি আছে।আমরা জানি ও মানি যে রিজিক নির্ধারিত।
আমাদের যে ১০-১২% ফেইলিউর লিস্ট আছে সে তালিকায় আমরা এমন কিন্তু করিনাই যে কাউকে সার্ভিস খারাপ দিয়েছি বা চেষ্টার কমতি ছিলো।
আমরা চেষ্টা করেছি এবং আমাদের জ্ঞানগুলির সর্বোচ্চ টা প্রয়োগ করেছি তারপরেও হয়তো অনেক জায়গায় আমরা সফল হইনি।
আমরা আল্লাহ পাকের এই বিধান কে মেনে নিই এবং সবাইকে বলতে চাই যে,হয়তো আমাদের রিজিকে ছিলোনা তাই আপনারা চাইলে অনেক এজেন্সি আছে তাদের কাছে যেয়ে সার্ভিস নিতে পারেন,আমাদের কোন আপত্তি নেই।
সব স্টোরিই সফলতার না, অনেক স্টোরিও আছে যেখানে আমরা ফেইলিউর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *