এই জায়গাটা নিয়ে আমার কাজ করার স্কোপ আছে অনেক।আমি মুলত লাইফ স্কিল ডেভলপমেন্ট রিলেটেড কিছু বই পড়তে যেয়ে আবিষ্কার করলাম যে,আমরা অনেকেই মুলত এই ভুলগুলি করি।
অযাচিত সম্মান দেখাতে যাওয়া কিংবা আমাদের নিজেদের সরলতা ও সহজলভ্যতা দেখাতে যেয়ে অনেক বেশি মানুষকে সেই এক্সেস দিয়ে ফেলি যারা আমাদের প্রফেশনাল লাইফ বাদ দিয়ে ব্যাক্তিগত জীবন নিয়ে বেশি কথা বলে।
একইসাথে যিনি আপনার প্রফেশনাল ব্যাপারগুলি বোঝেন না,তাকে ঐ জায়গায় এক্সেস দিয়েন না।এতে করে দিনশেষে মনের শান্তি নষ্ট হবে।
প্রফেশনাল সম্পর্ক থাকলে সেটাকে প্রফেশনালি চিন্তা করুন আর পার্সোনাল সম্পর্ক থাকলে সেটাকে পার্সোনালি চিন্তা করুন।