ফিশিং নিয়ে সাবধান,আইডি বা পেজ হারাবেন

আমার ফেসবুক পেজ থেকে এবং বিভিন্ন ক্লাসে অনেকবার এই ফিশিং লিংক নিয়ে সাবধান করার পরেও সপ্তাহে অন্তত ২০ টা আইডি আসে এই টাইপের কারনে হ্যাকড হওয়া নিয়ে।
ফিশিং (Phishing) আসলে কি?
এটা মুলত একটা প্রতারণার ফাঁদ।খারাপ হ্যাকাররা মুলত এই মাধ্যম দিয়ে আপনার গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেবার চেষ্টা করে।
কিভাবে এটা নিয়ে কাজ করে?
ইমেল,নোটিফিকেশন, ম্যাসেঞ্জারে পাঠানো লিংক, what’s app text ইত্যাদির মাধ্যমে এইটা ঘটানো সম্ভব হয়।
বর্তমানে হ্যাকাররা যেভাবে এই কাজগুলি করে-
💢 আপনাকে হয়তো একটা ইমেল পাঠাবে,যেটাতে বলা হবে ফেসবুক বা মেটা আপনাকে ওমুক সমস্যার জন্য এই করেছে আপনাকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
💢 আপনার ওমুক ছহি,ঐ ওমুক জায়গায় দেখলাম।নিচের লিংকে ক্লিক করে দেখুন।
💢 ফি ➖ লি ➖স্তি ➖ন কে ডোনেট করতে এই লিংকে ক্লিক করুন।
💢 আপনার পেজ ফেসবুক কমিউনিটি গাইডলাইন ব্রেক করেছে তাই আপনাকে রেস্ট্রিকটেড করা হলো।আপিল করতে এইখানে ক্লিক করুন।
এমন অনেক উপায়ে তারা আপনার তথ্য হাতিয়ে নিয়ে ক্ষতি করতে চাইবে।মুলত ভাইরাল টপিকে ও সেই টপিক চলাকালীন সময়ে তারা ঐ আবেগ কাজে লাগিয়ে আপনার আইডি ও তথ্য হ্যাক করতে চাই।
তাই সতর্ক থাকুন।আর এমন সমস্যায় পড়া থেকে বাঁচতে যা করতে পারেন-
✔️ অপরিচিত হোক বা পরিচিত,যাকে আপনি ট্রাস্ট করেন না,তার পাঠানো কোন লিংকে ক্লিক করবেন না।
✔️ ইমেলে আসা তথ্য সঠিক কিনা তা যাচাই করতে, ঐ প্রতিষ্ঠানের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
✔️ ভ্যালিড ওয়েবসাইট থেকে বা ইমেল থেকে পাঠাচ্ছে কিনা সেটা যাচাই করুন।
এগুলার কোনটাই না পারলে অন্তত একজন এক্সপার্টের সাহায্য নিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *