আমরা সকলেই একটা লক্ষ্য নিয়ে কাজ শুরু করি।এই লক্ষ্য আবার পুরণ না হলে আমরা মুলত আর কাজে ফোকাসড হতে পারিনা।অনেকের জন্যই সেই লক্ষ্য অর্জন করা আর সম্ভব হবেনা বলে ধরে নেয়।
অথচ,আপনার উচিত ঐ সময়ে আরো বেশি ফোকাসড হয়ে কাজ শুরু করা নতুন উদ্যোমে।আরও বেশি মনোযোগ দিয়ে বরং খুঁজে বের করতে হবে সমস্যা কোথায়? কি কি ভুলের জন্য আপনি লক্ষ্যে পৌছাতে পারেন নি।
এগুলি খুঁজে বের করা উচিত কেননা,ঐ ভুলগুলিকে খুঁজে বের না করতে পারলে আবার কোন কাজে নামলেও সফলতা আসবেনা।
“লক্ষ্য অর্জন করা সম্ভব না এটা সঠিক কথা না।”
“লক্ষ্যে পৌছাতে না পারলে লক্ষ্য পরিবর্তন করাটা সমাধান নয়।ভুল খুঁজে বের করে কাজে রি-ফোকাসড হওয়াটাই হলো সমাধান।”