প্রশ্ন : আসসালামু আলাইকুম।
বর্তমানে একটা সমস্যা বেশি হচ্ছে সেটা হল ফেসবুকের জন্য ইউনিক কনটেন্ট রেডি করার পরও ফেসবুক সঠিকভাবে রেজাল্ট দিচ্ছে না স্পেশালি মেসেজ ক্যাম্পেইনে বাজেট ভালো রাখার পরও ফেক মেসেজ আসতেছে এবং ৯০% মেসেজের কোন প্রকার রিপ্লে পাচ্ছিনা লাস্ট ২০ দিন ধরে এই সমস্যাটা অনেক বেশি পাচ্ছি ভাইয়া প্লিজ একটা সমাধান সাজেস্ট করুন, solution খুঁজে পাচ্ছি না অনেক ট্রাই করছি
উত্তর: ওয়ালাইকুম আসসালাম।
বর্তমানে এই সমস্যাটা অনেকেই ফেস করছেন,বিশেষ করে Message Campaign এ। শুধু ইউনিক কনটেন্ট হলেই এখন আর Facebook আগের মতো Quality Message দিচ্ছেনা।
১. Facebook এখন অনেক Broad Audience এ Ads Push করছে।
ফলে Fake / Low Intent Message অনেক বেড়ে গেছে।
২. শুধু “Send Message” Objective চালালে অনেক সময় Curious বা Random মানুষও ইনবক্স করে,কিন্তু রিপ্লাই দেয়না।
৩. Ad Copy বা Creative যদি খুব বেশি General হয়,তাহলেও অপ্রয়োজনীয় Message বেশি আসে।
Audience Narrow করুন
Interest & Behaviour আরও Specific করুন।
Instant Form / Lead Form Test করুন
Direct Message এর চেয়ে অনেক সময় Better Quality Lead আসে।
Message এ Filtering যোগ করুন
“যারা সত্যিই নিতে আগ্রহী শুধু তারাই ইনবক্স করুন”
অথবা Price Mention করে দিন।
Retargeting Campaign চালান।
ভিডিও ভিউয়ার,Page Engaged Audience বা Website Visitor দের Target করুন।
Creative Change করুন।
অনেক সময় একই Creative বেশি দিন চললে Low Quality Audience আসে।
Auto Reply সেট করুন।
প্রথমেই কিছু Qualification Question দিন।
আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়,গত কিছু সপ্তাহ ধরে Facebook Algorithm অনেক Account এ unstable behaviour করছে। তাই Panic না করে Testing Mode এ থাকেন।
একটা Campaign Fail মানেই Product বা Business খারাপ না। এখন Proper Optimization ছাড়া Result পাওয়া কঠিন হয়ে গেছে।
ধৈর্য ধরে Data Analyze করেন,ইনশাআল্লাহ Solution পেয়ে যাবেন।