ফেসবুক পেজের রিচ কেন হঠাৎ কমে যায়?

প্রশ্ন: নতুন পেজ এক মাস আগে খোলা হয়েছে একমাস ভালো জিনিস হয়েছে ২০০ ৩০০ ৫০০ এমনকি ১০০০ এর ও বেশি।
কিন্তু দ্বিতীয় মাসে প্রায় ৭ দিন যাবত পেজে রিচ হচ্ছেনা ফলোয়ারও বাড়ছে না।এমনটা হওয়ার কারণ কি ?????
একদম ২,৩,৪,৫ এমন ভাবে রিচ হচ্ছে।
প্রশ্ন করেছেন আরাদ্ধ রহমান
উত্তর-
এটা খুব কমন একটা সমস্যা।
নতুন পেজের শুরুতে অনেক সময় ফেসবুক “Initial Push” দেয়। মানে কিছু পোস্ট বেশি মানুষের কাছে দেখায়, যাতে পেজের কনটেন্ট, অডিয়েন্স রেসপন্স, এনগেজমেন্ট ইত্যাদি বুঝতে পারে।
কিন্তু পরে হঠাৎ রিচ কমে গেলে সাধারণত নিচের কারণগুলো থাকে-
১. একই টাইপ কনটেন্ট বারবার দেওয়া
ফেসবুক বুঝে যায় কনটেন্টে নতুনত্ব কম। ফলে Push কমে যায়।
২. Audience Retention কমে যাওয়া
মানুষ পোস্টে ঢুকছে কিন্তু বেশিক্ষণ থাকছে না, স্ক্রল করে চলে যাচ্ছে।
৩. Over Promotional Content
শুধু “অর্ডার করুন”, “ইনবক্স করুন”, “নিন নিন” টাইপ পোস্ট বেশি হলে রিচ পড়ে যায়।
৪. Inconsistent Posting
একদিন অনেক পোস্ট, পরে কয়েকদিন গ্যাপ এটাও সমস্যা করে।
৫. Copyright / Unoriginal Content
অন্যের ভিডিও, ছবি বা Reused Content হলে Facebook reach কমিয়ে দেয়।
৬. শুরুতে যে Engagement এসেছে সেটা Natural না হওয়া অনেক সময় বন্ধু বা পরিচিতজনের বেশি রিঅ্যাক্টের কারণে প্রথমে রিচ বাড়ে, পরে আসল অডিয়েন্স না পেলে কমে যায়।
৭. Page এখনও Stable হয়নি
নতুন পেজকে Facebook সাধারণত ২–৩ মাস পর্যবেক্ষণে রাখে। তাই উঠানামা স্বাভাবিক।
এখন করণীয় কি?
✔️ প্রতিদিন Consistent পোস্ট করুন
✔️ ভিডিও হলে প্রথম ৩ সেকেন্ড Strong Hook দিন
✔️ শুধুই সেল পোস্ট না দিয়ে Storytelling + Problem Solving Content দিন
✔️ একই ডিজাইন/ক্যাপশন রিপিট করবেন না
✔️ কমেন্ট রিপ্লাই দ্রুত দিন
✔️ Reels বেশি ফোকাস করুন
✔️ অন্তত ৬০–৯০ দিন ধৈর্য ধরে Regular কাজ করুন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা,
“১ মাসের রিচ দেখে কোনো পেজের ভবিষ্যৎ বিচার করা যায় না।”
অনেক বড় পেজও মাঝেমধ্যে ২–৫ রিচে নেমে যায়, আবার সেখান থেকেই ভাইরাল হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *