পেইড মার্কেটিং একটা অনেক বড় সেক্টর এবং এখানে কাজ করার ক্ষেত্রে বেশি জরুরী হলো- জ্ঞান অর্জন করা ও সঠিকভাবে প্ল্যানিং করা।
যারা বিভিন্ন গ্রুপে যেয়ে যেয়ে ঐ গ্রুপের মেম্বারদের কাছে সেল করে অভ্যস্ত,তারা মুলত পেইড মার্কেটিং কন্টিনিউ করতে পারেনা।
কারন, গ্রুপে একটিভ থেকে ফ্রীতে কিছু সেল করা আর প্রপার ওয়েতে বিজনেস প্ল্যান করে,সেটাকে স্কেল আপ করাটা এক জিনিস নয়।
গত ৭ বছর ধরে এমন অনেক কে দেখলাম,যারা মুলত অন্য কারো সফলতা দেখে পেইড মার্কেটিং করতে আসে কিন্তু দিনশেষে আর টিকে থাকেনা।
এর কারন হলো- তারা,গ্রুপ ভিত্তিক কাজের বাইরের জগতের ব্যবসা সম্পর্কে সম্পূর্ন জিরো অবস্থানে থাকে।