ভালো সেলস থাকার পরেও ব্যবসা বন্ধ হতে পারে

ভালো সেলস থাকার পরেও ব্যবসা বন্ধ হতে পারে।কারনগুলি জেনে নিই-

ভালো সেলস মানেই ভালো ব্যবসা এমন নয়।আপনার আগে ২ লাখ টাকার সেলস ছিলো,এখন ১০ লাখ টাকা সেলস হচ্ছে মানে তো ব্যবসা অনেক ভালো।আসলেই কি তাই?
ধরেন আপনার ব্যবসা কি আপনাকে ছাড়া রান হয়?আপনার অনুপস্থিতিতে কি ব্যবসা চলে?
আপনার আগে একটা টেবিলে কাজ হতো,এখনো কি তাই হয়?
ভালো সেলস থাকার পরেও ব্যবসা বন্ধ হতে পারে,সব মিলিয়ে সম্মান ও বিশ্বাস,ব্র্যান্ড ভ্যালু সব নষ্ট হয়ে যেতে পারে।
কিভাবে আর কেন সেটা জেনে নিই-
1. Poor Cash Management
এই জায়গায় অনেক কিছু আসে,তবে সবার আগে এই জায়গায় আসে- বাকিতে পন্য দেয়া ও মার্কেটে প্রচলিত প্রাইসের তুলনায় বেশি টাকাতে পার্চেজ করা।
দিনশেষে অন টাইমে পেমেন্ট না পাওয়া এবং নিজেও ঐ পুরো সেগমেন্ট কে অন টাইমে পেমেন্ট না করা খুব বড় ধরনের ডিজাস্টার তৈরি করে।
2. No Clear Plan.
সারাদিন কাজ করে চলি কিন্তু কোন প্ল্যান নেই।গাধার মত খাটলেও প্ল্যান না থাকলে সেটার কোন মানে নেই।আমাদের অনেক কাজ থাকবে কিন্তু সেটা রিলিজ করা ও আমাদেরকে প্ল্যান করে এক্সিকিউট করা শিখতে হবে।
Hard work without focus,leads to failure.
3. Not listening to customers.
কাস্টোমারের কথা শুনতে হবে।কোনটা মানবেন আর কোনটা মানবেন না,সেটা এনালাইসিস করে বের করতে হবে তবে তাদের কথা শুনতে হবে।কাদটোমাররা সব সময় চেঞ্জ চায় আর আপনি যদি নিজেকে ও নিজের সার্ভিস/প্রোডাক্ট প্যাটার্নকে চেঞ্জ না করেন,তাহলে ধংস্ব অনিবার্য হয়ে যায়।
4. Weak System.
সবকিছু আপনার উপরে ডিপেন্ড করে।আপনি নাই তো ব্যবসা নাই,কাজ বন্ধ।
No System, No Structure.
এমন হলে,
– ভুল বাড়বে।
– কাস্টোমার বিশ্বাস হারাবে।
– আপনি গ্রোথ হারাবেন।
– স্কেল করা সম্ভব হবেনা।
5. No USP / Unique Value.
আপনি যদি আর বাকি ৫ জনের মত হন তাহলে আপনি যেকোন সময়েই রিপ্লেসেবল।আর এমন হলে আপনি সব জায়গায় কম্পিটিশনে পড়বেন।
No difference, Huge competition.
ব্যবসা সেলস কমে গেলেই কেবলমাত্র নষ্ট হয় এমন না।সেলস আজকে কম থাকতে পারে কিন্তু কাল কম হবে এমন না কিন্তু আপনার হিডেন ইস্যুগুলি ফিক্স না করলে ব্যবসা আর ব্যবসা থাকবেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *