টার্গেট হচ্ছে- Awareness Campaign
খুব পরিষ্কারভাবে বলি, আপনি যদি এওয়ারনেস এবং বেশি রিচ চান, তাহলে বাজেট সরাসরি ফলাফলে বড় পার্থক্য আসবে।
১০ দিনে ১০ ডলার বাজেট (প্রতিদিন $1):
প্রতিদিন রিচ: আনুমানিক ১,০০০ – ৩,০০০ মানুষ।তবে কন্টেন্ট ভালো হলে এটা বেশি হবে।আর সাথে পেজের কোয়ালিটি ও ম্যাটার করে
মোট ১০ দিনে রিচ: আনুমানিক ১০,০০০ – ৩০,০০০ মানুষ।এটা ৫০০০০+ ও হতে পারে।স্পেসিফিক টার্গেট না থাকলে রিচ বেশি করা যাবে বাট তাতে লাভ হবেনা তেমন।
খুব ধীরগতিতে রিচ হবে।
এওয়ারনেস বাড়বে, তবে স্থানীয় বা খুব নির্দিষ্ট কিছু এলাকায় সীমাবদ্ধ থাকতে পারে।
বড় কোনো প্রভাব ফেলতে সময় লাগবে।
১০ দিনে ৩০ ডলার বাজেট (প্রতিদিন $3):
প্রতিদিন রিচ: আনুমানিক ৩,০০০ – ৯,০০০ মানুষ।এটা আরও বাড়বে।
মোট ১০ দিনে রিচ: আনুমানিক ৩০,০০০ – ৯০,০০০ মানুষ,এটা বেশি আসবে ধরাই যায়।
দ্রুত রিচ বাড়বে।
প্রচুর এলাকায় একসাথে প্রচার হবে।
টার্গেটেড হলেও সমস্যা নাই। বরং টার্গেটেড বেশি লোক দেখলে ব্র্যান্ড ভ্যালু তৈরি হবে।
“সারা বাংলাদেশে বেশি মানুষ পোস্ট দেখুক, যেন আপনার নাম বা অফারটি তাদের মাথায় গেঁথে যায়”, তাহলে প্রতিদিন কমপক্ষে $3 বা তারও বেশি রাখা উচিত।
$1 ডলারে শুধু নামমাত্র এওয়ারনেস হবে, বড় রিচ বা ইম্প্যাক্ট হবে না।
আপনি যদি শুরুতে টেস্ট করতে চান, প্রথম ৩-৫ দিন $1 বা $2 দিয়ে টেস্ট করুন।এরপর নিশ্চিত হলে $3 বা তারও বেশি বাজেটে ১০ দিন চালান।