ফেইসলেস ব্র‍্যান্ডিং নাকি পার্সোনাল ব্র‍্যান্ডিং,কোনটা জরুরী

১. ফেইসলেস ব্র্যান্ডিং নাকি পার্সোনাল ব্র্যান্ডিং,কোনটা বেশি জরুরী?
আমার কাছে মনেহয় এই প্রশ্নটাই একটু ভুল জায়গা থেকে আসে।
কারণ, Faceless Branding এক জিনিস, আর Personal Branding সম্পূর্ণ অন্য জিনিস।
দুইটার মধ্যে কে বেশি ভালো,এই তুলনাটা সবসময় করা উচিত না।
বরং প্রশ্ন হওয়া উচিত,আপনার ব্র্যান্ডের জন্য কোনটা প্রয়োজন, কখন প্রয়োজন এবং কীভাবে প্রয়োজন?
একজন মানুষকে চিনতে সবসময় তার মুখ দেখতে হয় না।
একজন লেখককে ধরুন।
হয়তো আপনি কখনো তার ছবি দেখেননি, নামও ঠিকভাবে জানেন না। কিন্তু তার লেখা দেখলেই বুঝতে পারেন,
“এই লেখাটা তো উনারই!”
এটাই Branding.
তার Face Recognition নেই, কিন্তু আছে Style Recognition
একটা ভালো Content Page-কে দেখুন।
আপনি হয়তো জানেন না Page-এর Owner কে, কোথায় থাকে, তার বয়স কত কিংবা দেখতে কেমন।
কিন্তু কন্টেন্ট দেখলেই বুঝতে পারেন,
“এই Page-এর Content আলাদা।”
এখানেও Face নেই।
কিন্তু আছে:
– Consistent Content
– Unique Communication Style
– Visual Identity
– Brand Voice
– Audience Recall
এটাই Faceless Branding-এর শক্তি।
২. আসল কথা হলো, মানুষ সবসময় মুখকে মনে রাখে না, মানুষ মনে রাখে VALUE
একটা Brand মনে থাকে কারণ সে,
কী বলে,
কীভাবে বলে,
কী Problem Solve করে
এবং অন্যদের থেকে কেন আলাদা।
Marketing-এর ভাষায় এটাকে বলা হয় Brand Recall এবং Distinctive Brand Assets
আপনার Face না থাকলেও যদি মানুষ,আপনার লেখা দেখেই চিনতে পারে,আপনার Design দেখেই চিনতে পারে,আপনার Video Style দেখেই চিনতে পারে,আপনার Voice শুনেই চিনতে পারে,
তাহলে আপনি Faceless হলেও আপনার Branding দুর্বল না।
বরং আপনার Brand Identity শক্তিশালী।
৩. তাহলে Personal Branding কেন গুরুত্বপূর্ণ?
কারণ মানুষ Brand-এর চেয়ে মানুষকে দ্রুত Trust করতে পারে
বিশেষ করে,
– Consultant
– Coach
– Trainer
– Doctor
– Lawyer
– Agency Owner
– Entrepreneur
– Service Provider
এই ধরনের Profession-এ Personal Branding অনেক দ্রুত Trust Building Process তৈরি করতে পারে।
কারণ এখানে মানুষ শুধু Product কিনছে না।
সে আপনার,
Knowledge,Experience,Opinion,
Decision এবং Expertise-এর উপর বিশ্বাস করছে।
একটা Company বলতে পারে,
“আমরা Digital Marketing করি।”
কিন্তু Company-এর Founder যদি নিয়মিত নিজের Face নিয়ে এসে Marketing নিয়ে কথা বলে, নিজের Experience Share করে, নিজের সফলতা-ব্যর্থতা বলে,তখন Audience-এর কাছে Trust Equation অনেক দ্রুত তৈরি হয়।
কারণ মানুষ তখন শুধু একটা Logo-এর সাথে Connect করছে না।
সে একজন মানুষের সাথে Connect করছে।
এটাকে বলা যায়,Humanized Brand Communication
৪. এখানেও একটা ভুল ধারণা আছে।
অনেকে মনে করে,Face দেখালেই Personal Branding হয়ে যায়।
না।
প্রতিদিন নিজের ছবি দিলেই Personal Brand তৈরি হয় না।
ভিডিওতে এসে কথা বললেই Authority তৈরি হয় না।
Personal Branding-এর মূল ভিত্তি হলো,
Positioning + Consistency + Expertise + Trust + Reputation
আপনি প্রতিদিন Face দেখাচ্ছেন কিন্তু কোনো Value দিচ্ছেন না,তাহলে মানুষ আপনাকে চিনবে, কিন্তু Follow করার কারণ পাবে না।
অন্যদিকে একজন Faceless Creator নিয়মিত এত ভালো Value দিচ্ছে যে মানুষ তার Content-এর জন্য অপেক্ষা করে,তাহলে Face ছাড়া তার Brand অনেক শক্তিশালী হতে পারে।
৫. আমার মতে Faceless Branding এবং Personal Branding-এর পার্থক্যটা এভাবে বুঝুন:
Faceless Branding মানুষকে আপনার Brand চিনতে শেখায়।
আর,
Personal Branding মানুষকে আপনার সাথে Connect করতে সাহায্য করে।
একটাতে Brand সামনে থাকে।
আরেকটাতে মানুষ সামনে থাকে।
দুইটাই Powerful
তবে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন,
কোনটা Trust দ্রুত Build করতে সাহায্য করে?
তাহলে আমি বলবো,Personal Branding
কারণ মানুষের স্বাভাবিক আচরণই হলো,
People trust people before they trust companies.
বিশেষ করে নতুন Brand, নতুন Business এবং Service-based Business-এর ক্ষেত্রে।
আপনি যখন Face নিয়ে সামনে আসেন, নিজের কথা বলেন, নিজের চিন্তা প্রকাশ করেন, নিজের
Expertise প্রমাণ করেন,তখন আপনার Audience আপনার Brand-এর পেছনের মানুষটাকে দেখতে পায়।
এবং এখান থেকেই তৈরি হয়,
Emotional Connection + Credibility + Authority
৬. কিন্তু এর মানে এই না যে সবাইকে Face দেখাতেই হবে।
আপনি Face ছাড়া Brand Build করতে পারেন।
আপনি Face সহ Personal Brand Build করতে পারেন।
আবার সবচেয়ে শক্তিশালী অবস্থান হতে পারে—
Personal Brand + Business Brand একসাথে Build করা।
যেমন,মানুষ আপনাকে চিনবে আপনার Expertise-এর জন্য।আর আপনার Company-কে চিনবে তার System, Service এবং Brand Value-এর জন্য।
তখন আপনি শুধু একজন ব্যক্তি থাকবেন না।
আপনার অনুপস্থিতিতেও আপনার Brand চলবে।
এটাই Long-term Branding-এর জায়গা।
৭. সুতরাং প্রশ্ন হওয়া উচিত না,
“Faceless Branding নাকি Personal Branding?”
প্রশ্ন হওয়া উচিত,
“আমার Business Model, Audience এবং Long-term Goal অনুযায়ী কোন Branding Strategy প্রয়োজন?”
কারণ,Face আপনাকে দ্রুত পরিচিত করতে পারে।
কিন্তু Value আপনাকে দীর্ঘদিন মনে রাখে।
আর সবচেয়ে শক্তিশালী Brand সেইটাই,
যাকে মানুষ Face দেখে চিনতে পারে, আবার Face ছাড়াও তার কাজ, কথা এবং Value দেখে চিনতে পারে।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *