আসেন একটা চ্যালেঞ্জ নিই আগামী ৩ মাসের জন্য

যারা বিজনেসটা কমার্শিয়ালি করতে চান,একেবারেই সিরিয়াসলি করতে চান,কথা মেনে চলার মত অদম্য ইচ্ছাশক্তি আর মানসিকতা আছে,তারা পড়ে দেখবেন এবং কমেন্ট/ইনবক্সে করবেন।
কিছু একটা করতে হবে নিজের একটা আইডেন্টিটি দরকার তাই অথবা বাসায় তো ফ্রী টাইম থাকে তাই কিছু একটা করতে চাইছি অথবা বাসা,বাচ্চা,সংসার সব সামলানোর পরে যেটুকু সময় থাকে,সেই টাইম কাজে লাগিয়ে একটা ব্যবসা করতে চাই তাই নিজেকে ব্যবসায়ীর জায়গায় উদ্যোক্তা পরিচয় দিয়ে ফেসবুকে একট পেজ খুলেছি,বিভিন্ন গ্রুপে একটিভ আছি।
হুট করে কেউ একজন একটা অর্ডার করে আর একটা করে ডেলিভারি করছি।আমাকে চিনে যে কেনাকাটাটা করছে,আমিও তার থেকে কিছু কিনে নিলাম।এই যদি হয় আপনার অবস্থা,তাহলে আমি আপনাকে ব্যবসায়ী বা উদ্যোক্তা কিছুই বলবোনা।আমি বলবো আপনি এই মার্কেট নষ্ট করার বড় রুপকার।
মাইন্ড করেন আমার কথাতে আর যেটাই বলেন না কেন,আমি ঐটাই বলবো।
এখন শোনেন,যদি ভাবেন যে আপনি এই কাজটাকে করবেন নিজের জন্য,পরিবারের জন্য এবং পরের ঐ প্রজন্মকে একটা পথ দেখানোর জন্য তাহলে পরের অংশটা আপনার জন্য-
১. আগে বিজনেসের নিশ ঠিক করেন।
২. ডোমেইন টা কিনেন।
৩. ফেসবুক পেজটা সুন্দরভাবে গুছিয়ে প্রেজেন্টেবল করেন।
৪. কিভাবে মার্কেটিং করবেন সেটা প্ল্যান করেন।
৫. মোটামুটি মার্কেটিং এর জন্য একটা বাজেট করেন।
৬. ৩ মাসে একটা স্ট্যান্ডার্ডে আসবেন।পরের ৩ মাসে রোলিং থেকে রানিং করবেন আর নেক্সট ৬ মাসে বিজনেস নিয়ে ব্রেক ইভেন করে ফেলবেন।
৭. আগামী বছর এই সময় থেকে স্কেল আপ কররে পারবেন।
বছর তো শেষ হতেই চললো,ডিসেম্বরে প্ল্যান করে নিয়ে আমি জানুয়ারী থেকে কাজে নেমে যাবো এই চিন্তাটা যারা করবেন,তাদের মধ্যে ৯৯% হবেন লুজার কারন আপনি আগের বছরেও সেইম জায়গায় থেকে সেইম প্ল্যান করেছিলেন আর এগিয়ে যেতে পারেন নাই।
এই মাসে আমি সর্বোচ্চ ৩০ জনকে নিয়ে আগামী ৩ মাসের যাত্রা শুরু করতে চাইছি।বাছাই করে ৩০ জন নিব।
বাজেট কেমন লাগবে?
ডিপেন্ড করবে আপনার পেজের উপরে আর প্রোডাক্ট কি সেটার উপরে।তবে যদি একটা ধারনা দিতে বলেন তাহলে বলবো- পেজ ডেকোরেশন থেকে শুরু করে এই দিকের সব কাজ ও ৩ মাসের মার্কেটিং বাজেট মিলিয়ে আপনার কাছে ৬০-৭০ হাজার টাকা থাকা লাগবে।
নোট- যদি ৩ মাসের মধ্যে আপনার বিজনেস টা শেপে না আসে,আর আপনার পরিবর্তন টা আমি দেখিয়ে না দিতে পারি,তাহলে পাবলিক প্লেসে এসেই আমি সেটার দ্বায় নিব।
যারা এই ৩০ জনের মধ্যে থাকতে চান তারা আবেদন করবেন আমাকে ইনবক্সে।আমি বিস্তারিত দিয়ে দিব যে কি কি লাগবে আপনার।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *