আমার সেই চ্যালেঞ্জের কথা মনে আছে?

বছরের শেষ কোয়াটারের তিনমাস নিয়ে আমি দুইটা চ্যালেঞ্জ নিয়েছিলাম মনে আছে হয়তো অনেকের।আজ ঠিক একমাস পরে সেগুলির আপডেট নিয়ে লিখতে বসছি-
১ম – ৩০ জন উদ্যোক্তাকে নিয়ে একটা চ্যালেঞ্জ নিয়েছি যে,তাদের বর্তমান অবস্থার উন্নয়ন করবো।
1st Step – এ আমি স্ট্যাটাস দেবার পরে ২০৯ জন এপ্লাই করেছিলো ৩০ জনের মধ্যে থাকার জন্য।
2nd Step – সেখানে সবাইকে আমি আমার ওয়ার্কিং প্ল্যাটার্ন জানিয়েছিলাম।অনেকেই কাজ শুরু করলেন আর অনেকেই পুজার ছুটি,ওমুক তারিখ,তমুক তারিখ করলেন।
আমি ৩০ জনকে বেছে নিয়ে,তাদের সাথে কনসাল্টেন্সি করলাম এবং কাজ শুরু করলাম।
1st Step- আমরা প্রথমে সবার পেজ দেখে সমস্যাগুলি জানিয়ে সেগুলির সমাধান করলাম।
2nd Step – এই ধাপে সবাইকে তিনমাসের প্ল্যান দিয়ে দিয়েছি এবং বলেছি প্রতিমাসে আমার সাথে বসতে সে প্ল্যান অনুযায়ী কি কি অর্জন হলো আর কি কি বাদ গেলো ও কেনো গেলো সেইসব নিয়ে।
3rd Step – সবার মার্কেটিং স্ট্র্যাটেজি সাজিয়ে কাজ শুরু হয়েছে ২৯ জনের।একজনের অসুস্থতাজনিত কারনে এইমাসে শুরু হবে।
এখন দেখি কি অবস্থা ২৯ জনের-
১৭ জনের সেলস শুরু হয়েছে প্রথম মাস থেকেই আর তারা মোটামুটি আগের চেয়ে Knowledge gathering করেছেন অনেক বেশি।পড়ার ধৈর্য্য হয়েছে এবং নিজেকে চেঞ্জ করছেন।
১০ জনের জন্য প্রথম মাস শেষেই স্কেল আপ করার প্ল্যান দিয়েছি এবং সেটাতে স্টেবল হতে বলেছি কারন তাদের সেলস আলহামদুলিল্লাহ।
২ জনের সেলস টা খুবই কম হয়েছে তুলনামূলক তবে এরমধ্যে একজন আবার এডভান্স পেমেন্ট নিয়ে কাজ করতে চেয়ে বিপদে পড়েছেন এবং তাদের প্ল্যান চেঞ্জ করছি।
এই ২৯ জনের মুল সমস্যা হলো-
– টেকনিক্যাল স্কিল
– ম্যানেজমেন্ট স্কিল
– বিজনেস স্কিল
তিনটাই ঘাটতি থাকা।আশা করছি তিনমাস গেলে ঠিক আগামী বছরের শুরুতেই তারা এগুলি কাটিয়ে উঠতে পারবেন।
এইবার আসি ২য় চ্যালেঞ্জে-
এইখানে বিনামুল্যে আমি সবার ক্যারিয়ার ও লাইফ স্কিল ডেভেলপমেন্ট করানোর জন্য আহব্বান করেছি।
সেখানেও ৩০০+ আবেদন আসে এবং ম্যাসেঞ্জার গ্রুপ করে দিয়েছিলাম।
কি কি করতে হবে,কিভাবে করতে হবে আর প্ল্যান কি হবে সব আমি জানিয়ে দিয়েছি এবং সেই অনুযায়ী আমি সব জায়গায় কন্টেন্ট ও লিখে দিচ্ছি কিন্তু ৩০০ জনের মধ্যে আল্টিমেটলি চেঞ্জ এসেছে ১ জনের আর লিভ করেছেন অনেকেই আর একজন একটু চেঞ্জ করার ট্রাই করছেন।
মানে ব্যাপার হলো, ফ্রী জিনিসের চাহিদা অনেক হলেও তার মুল্য সবাই দিতে জানেনা।তবে যারা মুল্য দিতে জানে তারা এগিয়ে যায়।
আসলে সমস্যা কোথায়?
অনেক ভেবে দেখলাম – চারিদিকে লক্ষ্য ও কোটি টাকা ইনকাম করার অনেক কোর্স,সেমিনার,আইডিয়া দিয়ে যেভাবে বিজ্ঞাপন চলে,তারমধ্যে আমি হইলাম ফ্রীতে জ্ঞান বেঁচতে চাওয়া ফেরিওয়ালা।
আমার এই শিক্ষার আলো আর জ্ঞান বিতরণ কারও ভালো যে লাগেনা সেটা আমার পোস্টের রিচ দেখলেই বুঝবেন।
এক কোর্স/সেমিনার করেই যারা কোটি টাকা ইনকামের স্বপ্ন দেখায়,তাদের ফলোয়ার থেকে রিচ সবই হলো আকাশ ছোঁয়া আর এইজন্যই দেশে হতাশ ব্যাক্তির সংখ্যাও বেশি।
সফলতার কোব শর্টকাট হয়না 💜

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *