Brand কখনো প্রোডাক্ট সেল করেনা!
টাইটেল দেখে ঘাবড়ে না যেয়ে পুরো লেখাটা পড়েন।এই যে বিভিন্ন ব্রান্ড নিয়ে আমরা প্রায়ই কথা বলি- ওমুকের চেয়ে বেটার কোয়ালিটি বা ওমুকের মত কোয়ালিটি বাট আমার দাম কম,তবুও সেলস টা নাই।
১. ব্রান্ড কখনো প্রোডাক্ট সেলস ই করেনা।
Gucci- তারা আসলে Luxury প্রোভাইড করে, তারা কাপড় বিক্রি করেনা।
Roles Royal – তারা আসলে Status Build করে।তারা কখনো গাড়ি বিক্রি করেনা।
Apple – তারা সেল করে Exclusivity, তারা মোবাইল বা কম্পিউটার বিক্রি করেনা।
২. ব্রান্ড কখনো কাস্টোমারের পিছনে দৌড়ায় না।
বিশ্বের সব ব্রান্ড আসলে নিজের প্রোডাক্ট/সার্ভিসের ভ্যালু এড করেছে।কাস্টোমার তাড়া করে বেড়ায় নি।ইভেন তারা কাস্টোমার সার্চ করেও বেড়ায় নি ইভেন এখনো বেড়ায় না।
৩. ব্রান্ড কখনো মার্কেটিং বাদ রাখেনি।
আমরা সবার আগে যেটা চাই সেটা হলো- অনেক সেল আর এইজন্য সবার আগে যে কাজটা করি,সেটা হলো আমরা খরচ কমাতে মার্কেটিং কমিয়ে ফেলি।কোন সার্ভিস নিলে সেটার চার্জ বাদ দিতে চাই।
আমর একটা বেলা রেস্টুরেন্টে খাওয়া বন্ধ করতে চাইনা।ইভেন একবার ঘুরতে যাওয়া বা শপিং করা বন্ধ করিনা কিন্তু আমরা আসলে সবার আগে সার্ভিস চার্জ আর মার্কেটিং এর খরচ কমানোর ট্রাই করি।
এইজন্যই আমরা শুধু স্বপ্ন দেখি Financially Independent হবার কিন্তু বাস্তবে আমরা নিজের একটা আইডেন্টিটি তৈরিই করতে পারিনা।