Facebook Boost এর রেজাল্ট ভয়ংকর খারাপ,এমন তো হয়না কখনো

এখন এমন কথা শোনা যাবে অনেকের কাছেই।বিশেষ করে যাদের বাজেট কম।পার ডে বাজেট টা এখন অনেক বেশিই গুরুত্বপূর্ণ।
✍️ কেন বাজেট গুরুত্বপূর্ণ?
উত্তর- এখন অন্য যেকোন সময়ের চেয়ে এডের সংখ্যা বেশি।যেহেতু এড চলছে বেশি তাই কম্পিটিশন অনেক বেশি।এমন সময়ে আপনার কম্পিটিশন চলছে, রেগুলার-ইরেগুলার সকল টাইপের বিজনেসের সাথেই।
✍️ বাজেট বাড়ানো ছাড়া কি উপায় নাই?
উত্তর- একটু ভাবেন,মার্কেটে ১০ টা দোকান আর ১০০ জন ক্রেতা,তাহলে এভারেজ আসে- ১০ জন/দোকান প্রতি।
বর্তমানে সেই ক্রেতা ১০০ হলেও,দোকান আছে ৫০ টা।তাহলে এভারেজ কত আসে? ২ জন/ দোকান প্রতি।এমন একটা হ-য-ব-র-ল অবস্থা এফ-কমার্সে।
✍️ এমন সময় করনীয় কি?
উত্তর- ভেন্ডরের পাঠানো কমন ইমেজ বাদ দেন।আপনার উদ্যোগের জন্য প্রেজেন্টেশন আলাদা করেন।কন্টেন্ট ভালো করেন আর বাজেট টা বৃদ্ধি করেন।
✍️ এভাবে এড দিয়ে তো চলা সম্ভব না।
উত্তর- এড দেবার আগে ভেবে রাখেন,যে যত কথায় বলুক না কেন।ফেসবুকে বুস্ট করা মানে সেল নয়।ফেসবুক নিজেই বলে এত টাকা দিয়ে বুস্ট করলে এত মানুষের কাছে তোমার পোস্ট টা পৌছাবে।
পৌছালেই যে কিনবে এটা কোথাও লেখা নেই বা বলা নেই।বিজ্ঞাপন দেবার অর্থ এটাই যে,আমি আমার পন্যের প্রচার করছি।
প্রচার করতে করতে আপনি মানুষের মনে স্থান করতে পারলে তবেই তো আপনাকে কাছ থেকে সে কিনবে।
✍️ মার্কেটার রা এসব বলে,আমাদের লাগবে সেল।
উত্তর- জ্বী।তাহলে আপনি নিজেই ট্রাই করতে পারেন।ঝড়ে বক মরে আর ফকিরের কেরামতি বাড়ে টাইপের কিছু মার্কেটার আছেন,তাহলে তো এমন হবেই।
বিজ্ঞাপন যে উদ্দেশ্যে দিচ্ছেন মানে গোল যেটা দিচ্ছেন সেটা পাচ্ছেন কিনা এটা দেখুন।
যেমন- Get more message মানে আপনাকে মেটা ম্যাসেজ দেবার বিনিময়ে টাকা নিবে।
Get more reach engagement মানে,আপনাকে মেটা রিচ ও এংগেজমেন্ট দেবার জন্য টাকা নিবে।
আপনি হয়তো অনেক ব্যাস্ত মানুষ তাই লেখাপড়ার সময় পান না,এটা নিয়ে মাথাব্যাথা নেই আমাদের।তবে একটা বিজনেস পরিচালনা করতে গেলে আপনাকে বেসিক কিছু জ্ঞান রাখতে হবে।সেটা তো রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *