প্রশ্ন: আচ্ছা ফেসবুকে কি Google Form দিয়ে কোনো ক্যাম্পেইন রান করা যায়? আমি কিছু লিড কালেক্ট করতে Google Form তৈরি করেছি যেখানে তাদের কয়েকটি তথ্য দিয়ে রেজিষ্ট্রেশন করতে পারবে।
এটা কি সম্ভব? যদি সম্ভব হয় তাহলে এটা কিভাবে করতে হয়? প্লিজ যারা Google Form দিয়ে কখনো কোনো ক্যাম্পেইন রান করেছেন ইকটু আপনাদের অভিজ্ঞতা শেয়ার করবেন।
জি, Google Form দিয়েও Facebook Campaign Run করা সম্ভব।
অনেকেই Event Registration, Seminar, Course, Pre-Order বা Lead Collection এর জন্য এটা ব্যবহার করেন।
তবে একটা বিষয় বুঝতে হবে,Facebook এর Native Instant Form এর তুলনায় Google Form এ সাধারণত Conversion একটু কম হয়।
কারণ User কে Facebook থেকে বাইরে যেতে হয়।
– প্রথমে Google Form তৈরি করুন
যেখানে প্রয়োজনীয় তথ্য নিবেন-
– এরপর Form Link টা Copy করুন
– Facebook Ads Manager এ গিয়ে, Objective হিসেবে নিতে পারেন-
– Sales (Website Conversion থাকলে)
– এরপর Ad এর CTA Button এ Form Link দিন
এভাবেই Google Form এ মানুষ গিয়ে তথ্য Fill Up করতে পারবে।
তবে কিছু Important Tips দিচ্ছি-
– Form বেশি বড় করবেন না।যত বেশি প্রশ্ন,তত বেশি Drop।
কারণ বেশিরভাগ User Mobile থেকেই Fill Up করবে।
– Form এর শুরুতেই Clear Benefit লিখুন
কেন মানুষ Form Fill করবে সেটা বুঝতে হবে।
– Fake Lead কমাতে Optional Filtering রাখতে পারেন।
“সিরিয়াস Interested রাই শুধু Fill Up করুন”
আর একটা গুরুত্বপূর্ণ বিষয় –
যদি শুধু Lead Collection Goal হয়,তাহলে Facebook Instant Form অনেক সময় Google Form এর চেয়ে Better Result দেয়।
কারণ User কে Facebook ছাড়তে হয় না,
তবে Google Form এর সুবিধা হলো,
Data Management অনেক Easy হয় এবং Custom Question যোগ করা যায়।