সুন্দর একটা কোম্পানি নেম আপনার ব্র্যান্ডিংয়ের আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে পারে।কোম্পানির একটা বিশ্বস্ত নামের মাধ্যমে যথাযথ ব্রান্ডিং করা সম্ভব।
এই নামের সাথে ব্যবসার সততা, বৈচিত্র, আধুনিকতা তথা চাহিদা মেটানোর প্রতিশ্রুতি সবই যুক্ত হয়ে যায় ফলে ক্রেতার আগ্রহ বাড়ে।
কম্পানি নেম এমন হতে হবে যাতে কাস্টমার নাম শুনলেই আপনার কোম্পানি সম্পর্কে একটা ধারণা পায়। নাম যেন অনেক বড় না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে।
কোম্পানি নেম কোম্পানির সব থেকে বড় অংশ গুলোর মধ্যে একটি বলে গণ্য করা হয়। কারণ এই একটা নাম এর মাধ্যমে আপনার কোম্পানিকে সারা বিশ্বের কাছে প্রকাশিত করা হয়।